Partha Chatterjee: 'এত সোনার মডেল, ডায়মন্ডের মডেল, সব মডেলই তো ফেল', ক্ষোভ উগরে দিলেন পার্থ

Audio Narrative Assistant
Executive Summary
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জেল খেটে এখন তিনি জামিনে মুক্ত! আর এরইমধ্য়ে পুরনো দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন পার্থ নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানো, গ্রেফতারি...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: জেল খেটে এখন তিনি জামিনে মুক্ত! আর এরইমধ্য়ে পুরনো দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানো, গ্রেফতারি... এসব নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসকে। তুললেন ষড়যন্ত্রের অভিযোগ।

সাসপেন্ডেড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্য়ায় বলেছেন, 'দলের হয়ে যারা কাজ করে, দল তাদের বিপদের দিনে দেখে না। কাউকেই দেখেনি।'

তাঁর বিরুদ্ধে শিক্ষার নিয়োগ দুর্নীতিতে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তাঁর বান্ধবীর ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। কেজি কেজি সোনা। ভোটের আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। আর ভোটে বিপর্যয়ের পর, ছারখার হয়ে গেছে তৃণমূল। আর এবার, তাঁর গ্রেফতারি... নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো... এসব নিয়ে তৃণমূলকেই আক্রমণ শানালেন পার্থ চট্টোপাধ্য়ায়। 

পার্থ চট্টোপাধ্য়ায় বলেছেন, 'আমি হয়তো এই দলের ক্য়ারাম বোর্ডের লাল ঘুঁটি। ফেলে দিয়েছে। আজকে তুমি আমাকে দোষী সাব্যস্ত করতে গিয়ে তোমার A-Z এত মডেল, এত সোনার মডেল, ডায়মন্ডের মডেল, সব মডেলই তো ফেল। এই ডিজে বাজানোর রাজনীতি, মূল্যবান গাড়ির উপরে হাত তুলে মিটিং করা কিংবা একটা জনসভা করতে তার মঞ্চ তৈরি করতে গিয়ে যে খরচা এগুলো অস্বাভাবিক মনে হয়েছে।'

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়, তৃণমূল পুরপ্রধানের অফিসের কাছে, চাষের জমি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা! বস্তায় টাকা, ট্রলি ব্য়াগে টাকা! তৃণমূল প্রসঙ্গে বলতে গিয়ে সেই প্রসঙ্গও টানছেন পার্থ চট্টোপাধ্য়ায়। বললেন, 'পাটের ক্ষেত থেকে, একটা ছোট পঞ্চায়েতের প্রধান, এই ছোটরা যারা ধরা পড়ছে, দেখানো হচ্ছে, কেউ তো মডেলের ডানহাত, বাঁহাত। জানত না মানে কী? এই যে ব্য়বহার করা, অর্থাৎ তোমায় টাকায় হোক, অন্য় হোক, দলের মধ্য়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ব্য়বহার করা, ছুড়ে ফেলে দেওয়া কাজ শেষ হয়ে যাওয়ার পর, এটা দলের একটা প্র্য়াকটিসে দাঁড়িয়েছিল। তারই রেজাল্ট আজ দল ছারখার হয়ে গেল।'

জ্য়োতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারিতে গ্রেফতার হলেও, তাঁকে দল থেকে সাসপেন্ড করেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব! গরু পাচার মামলায় গ্রেফতার হলেও, দল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেয়নি! এই নিয়েও এখন ক্ষোভের সুর পার্থ চট্টোপাধ্য়ায়ের গলায়! বলছেন, 'জ্য়োতিপ্রিয় মল্লিক সঙ্গে সঙ্গে হল না কেন, কেষ্ট বাঘ হয়ে গেল, আমায় কেন ইঁদুর করা হল, আমি তো তা জানি না।' এটা কি ষড়যন্ত্র বলছেন? পার্থর জবাব, 'আমি বলব, দলের একশ্রেণির লোক ষড়যন্ত্র করেছে। এবিষয়ে আমি নিঃসন্দেহ। আমি এই পরিস্থিতির শিকার। তারা নিজেদের আগুনেই নিজেরা পুড়েছে।'

সাসপেন্ড করে দিয়েছে... প্রসঙ্গ শুনে পার্থ বললেন, 'সঙ্গে সঙ্গে। অর্থাৎ, তোমার দুর্নীতির দায়টা তোমার ঘাড়ে চাপিয়ে দাও। অন্য়রা সাদা প্য়ান্ট জামা পরে, অন্য় কিছু পরে ঘুরে বেড়াবে। এখন দেখা গেছে যে, ছ্য়াঁদা এমন হয়েছে, যে, সেই প্য়ান্ট, জামা পরানোর ক্ষমতা কারও নেই। এত ছ্যাঁদা চারিদিকে হয়েছে। দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। DJ যারা বাজাবে বলেছিল, তারা এখন নিজেরাই DJ বাজায়নি... ওটা ভুল হয়েছে আমার বলব না বলে চিৎকার করছে।' 

জেল খেটে তিনি এখন জামিনে! পুরনো দলের প্রতি ঝরে পড়ছে ক্ষোভ!

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

TMC News : 'দল বিপদের...

Read Next

Jahangir Khan: গ্রেফতার...