Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে

Audio Narrative Assistant
Executive Summary
জয়পুর: মায়ের সরকারি চাকরি হাতিয়ে নিতে ভয়ঙ্কর ষড়যন্ত্র মেয়ের। ভাড়াটে খুনি দিয়ে মাকে শেষ করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। আত্মীয়দের সঙ্গে নিলে সে এই ভয়ঙ্কর অপরাধ ঘটিয়েছে বলে দাবি পুলিশের।

জয়পুর: মায়ের সরকারি চাকরি হাতিয়ে নিতে ভয়ঙ্কর ষড়যন্ত্র মেয়ের। ভাড়াটে খুনি দিয়ে মাকে শেষ করে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। আত্মীয়দের সঙ্গে নিলে সে এই ভয়ঙ্কর অপরাধ ঘটিয়েছে বলে দাবি পুলিশের। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েক জন আত্মীয়কে। তদন্তে জানা গিয়েছে, মায়ের মৃত্যু হলে সহানুভূতির ভিত্তিতে সরকারি চাকরি মিলবে বলে মনে করেছিল ওই তরুণী। সেই মতো ভাড়াটে খুনি দিয়ে মাকে খুন করায় সে। (Daughter Kills Mother for Government Job)

রাজস্থানের জয়পুর থেকে এই ঘটনা সামনে এসেছে। ২৩ বছর বয়সি আয়ুষী শর্মাকে গ্রেফতার করা হয়েছে। নিজের মা, ৪৫ বছর বয়সি নীরজ শর্মাকে সে খুন করিয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নীরজ আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। স্বামীর মৃত্যুর পর ওই চাকরিটি পান তিনি। কিন্তু ওই সরকারি চাকরির উপর নজর ছিল আয়ুষীর। তাতেই মাকে সরিয়ে দেওয়ার ছক কষে সে। 

এব্যাপারে আয়ুষীকে সাহায্য় করে এক কাকা এবং তুতো দাদা। সেই মতো ৭ লক্ষ টাকা দিয়ে ভাড়াটে খুনি নিয়োগ করে। গত ৩ জুলাই ছেলেকে কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন নীরজ। সেই সময় একটি স্করপিও SUV গাড়ি চালিয়ে দেওয়া হয় তাঁর উপর দিয়ে, যাতে মনে হয় দুর্ঘটনায় মারা গিয়েছেন নীরজ এবং সহানুভূতির ভিত্তিতে চাকরির দাবিদার হয়ে ওঠেন আয়ুষী। এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন এখনও পলাতক। (Jaipur News)

আরও পড়ুন: আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি... ক্রমশ বাড়ছে রহস্য

তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। আর তাতেই স্পষ্ট হয়ে ওঠে যে, সেটি নিছক দুর্ঘটনা ছিল না। জিজ্ঞাসাবাদ শুরু হয়। জানা যায়, আত্মীয়দের সঙ্গে মিলে আয়ুষীই গোটা ঘটনা ঘটিয়েছে। DCP ইস্ট রঞ্জিতা শর্মা জানিয়েছেন, বছর খানেক আগে স্বামী মারা যাওয়ার পর সরকারি চাকরিটি পান নীরজ, যা মেনে নিতে পারেনি আয়ুষী। পাশাপাশি, সম্পত্তির ভাগ নিয়েও মায়ের সঙ্গে টানাপোড়েন চলছিল তার।

আয়ুষীর কাকা মোহন স্বরূপ এবং তুতো দাদা বলরাম ওরফে রবিকে গ্রেফতার করেছে পুলিশ। নীরজকে খুন করতে তারাই আয়ুষীকে পরামর্শ দেয় এবং ভাড়াটে খুনিও তাড়াই জোগাড় করে দেয় বলে অভিযোগ। ভরতপুরের বাসিন্দা হেমন্ত শর্মাকে সেই মতো ৭ লক্ষ টাকার বরাত দেওয়া হয়। প্রথমে ভাড়ায় নেওয়া Thar SUV-তে চাপা দেওয়ার পরিকল্পনা ছিল নীরজকে। সেই পরিকল্পনা ভেস্তে যায়। লাগাতার নীরজের গতিবিধির উপর নজর রাখা শুরু হয়। শেষ পর্যন্ত স্করপিও SUV-র নীচে চাপা দেওয়া হয় নীরজকে। 

আরও পড়ুন: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের

ঘটনার দিন মোহিত শর্মা লাগাতার নীরজের উপর নজর রাখছিলেন। রোহিত জাটভ নামের একজন মোটরসাইকেল নিয়ে মোতায়েন ছিল. আকাশ শর্মা নামের একজন স্করপিও SUVটি চালাচ্ছিল। গাড়িতে তার পাশের আসনে বসেছিল অরবিন্দ শর্মা। সোজা গিয়ে নীরজকে ধাক্কা মারে গাড়িটি। নীরজকে চাপা দেওয়ার পর, গাড়ি ফেলে রেখে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায় তারা। নীরজের ভাই রাকেশ কুমার শর্মা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশকে তিনি জানান, মেয়ে হেনস্থা করছে বলে তাঁকে জানিয়েছিলেন দিদি। শ্বশুর বাড়ির লোকজনও চাপ দিচ্ছে বলে জানিয়েছিলেন। প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আয়ুষী ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। চাকরি এবং সম্পত্তির জন্য মাকে খুন করার কথা মেনে নিয়েছে সে। আয়ুষী, মোহন, মোহিত, অরবিন্দ, আকাশ, রোহিত এবং হেমন্ত শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। বলরাম ওরফে রবিই মূল ষড়যন্ত্রকারী বলে দাবি পুলিশের। সে এখনও পালিয়ে বেড়াচ্ছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

CM Suvendu Adhikari:...

Read Next

Suvendu Adhikari: হাসপাতালকে...