Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: রাজ্যের সব সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা উন্নত করতে এবার একাধিক সিদ্ধান্ত এদিন স্বাস্থ্য ভবনে গিয়ে কন্ট্রোল রুমের নজরদারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, আমরা হাসপাতালগুলিকে আয়ুষ্মান মন্দির নাম দিয়েছি।

কলকাতা: রাজ্যের সব সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা উন্নত করতে এবার একাধিক সিদ্ধান্ত নেওয়া হল। এদিন স্বাস্থ্য ভবনে গিয়ে কন্ট্রোল রুমের নজরদারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, আমরা হাসপাতালগুলিকে আয়ুষ্মান মন্দির নাম দিয়েছি। মন্দিরে যেমন পবিত্রতা রক্ষা করা হয়, সেটাই স্বাস্থ্যের ক্ষেত্রে করতে হবে। 

হাসপাতালগুলিকে দালাল মুক্ত করতে কী কী করা হচ্ছে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'দালালরাজ-মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে। স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে চলবে নজরদারি। যাতে কোনও দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা বড় উদ্দেশ্য দালালদের হটানোর। এবার চিহ্নিত হয়ে যাবে।'  

স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'রাজ্য ও জেলা হাসপাতালে মনিটরিং হবে এই স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের মনিটরিং রুম থেকে। কিচেন, পার্কিংয়েও মনিটরিং হবে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে'। 

স্বাস্থ্যভবনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া হবে। নার্সদের দেওয়া হবে ল্যামিনেশন করা ব্যাজ। বিভিন্ন স্তরে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য থাকবে আলাদা রঙের ব্যাজ। যাতে কোন কর্মী কী কাজ করছে সেটা নজরদারী করা যায়'।   

আরও পড়ুন, মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত

এদিকে, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। 'রোগীকে মেয়াদোত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গেছিল' অভিযোগ পরিবারের। রোগীর অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন হাসপাতাল সুপার।                                           
 
প্রসঙ্গত, গত বছরই তৃণমূল জমানায় মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। ত্রুটিপূর্ণ স্যালাইন দেওয়াতেই মৃত্যুর অভিযোগ ওঠে। প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই মৃত্যু। স্বাস্থ্য দফতরে প্রাথমিক রিপোর্ট মেদিনীপুর মেডিক্যালের। এর আগেও সংশ্লিষ্ট সংস্থার স্যালাইন ঘিরে বিতর্ক। সম্প্রতি কর্নাটকে ওই সংস্থার স্যালাইনে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে।                         

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Jaipur News: ভাড়াটে খুনি...

Read Next

Baruipur Incident : বারুইপুর...