Jasprit Bumrah: তিনি জাতীয় দলে ফিরতেই জয়ে ফিরল ভারত, এজবাস্টনে ইতিহাসও গড়লেন বুমরা

Audio Narrative Assistant
Executive Summary
সফরে ছয় ছয়টি ম্যাচ হেরেছিল। অনেকেই মনে করছিলেন তাঁর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয় দল। এজবাস্টনে মঙ্গলবার তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন এবং তাঁর ফেরার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলও জয় সরণিতে ফিরল।

বার্মিংহাম: বিলেত সফরে ছয় ছয়টি ম্যাচ হেরেছিল। অনেকেই মনে করছিলেন তাঁর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয় দল। এজবাস্টনে মঙ্গলবার তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন এবং তাঁর ফেরার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলও জয় সরণিতে ফিরল। কথা হচ্ছে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)।

বুমরা আয়ার্ল্যান্ড বা ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে ভারত সব ম্য়াচই (একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়) হারে। তবে বুমরা ফিরতেই জয়ে ফিরল ভারত (ENG vs IND)। আর তিনি মাঠে নামা মানেই তো আজকাল ইতিহাস গড়াটা রোজনামচা হয়ে গিয়েছে। এদিনও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচে ইতিহাস গড়ে ফেললেন ভারতের তারকা ফাস্ট বোলার, তাও এক নয়, একাধিক।

আরও পড়ুন:- সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র? 

বুমরা ইংল্যান্ড ইনিংসের ১৪তম ওভারে ইংরেজ অধিনায়ক হ্য়ারি ব্রুককে সাজঘরে ফেরান। শেষ টি-২০ ম্য়াচেই ৯৫ রানের অনবদ্য ইনিংস খেলা ব্রুক দুরন্ত ছন্দে ছিলেন। তাঁকে মাত্র এক রানে সাজঘরে ফিরিয়ে ভারতীয় দলকে বড় সাফল্য এনে দেন বুমরা। ম্য়াচে নিজের নয় ওভারে এই উইকেট ছাড়া আর কোনও উইকেট না পেলেও, এটাই বুমরার কাছে ইতিহাস গড়ার জন্য যথেষ্ট ছিল। 

ব্রুককে আউট করেই বুমরা ওয়ান ডেতে ১৫০টি উইকেট নিয়ে ফেলেন। তিনিই প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-২০-তে ১০০-র অধিক, ওয়ান ডেতে ১৫০ এবং টেস্টে দু'শোর অধিক উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন। শুধু তাই নয়, এটি ইংল্যান্ডের মাটিতে বুমরার ৩১তম ওয়ান ডে উইকেট ছিল যার ফলে রবীন্দ্র জাডেজাকে পিছনে ফেলে ইংল্যান্ডে ওয়ান ডে ক্রিকেটে উইকেট নেওয়ার নিরিখে সফলতম ভারতীয় বোলার হয়ে গেলেন 'বুম বুম'। 

এদিন ইংল্যান্ডের হয়ে জো রুট এবং লিয়াম ডসনের সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ দলকে সম্মানজনক রান তুলতে সাহায্য করে, তবে ২৫৮ রান জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। জবাবে ইংল্যান্ডকে কার্যত হেলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ব্য়াটে, বলে অক্ষর পটেল তো অনবদ্য পারফর্ম করলেনই, পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেললেন শুভমন গিলও। ২৮ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ছয় উইকেটে হারায় ভারত। শুভমন ৮০ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন, আর অক্ষর বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৫৭ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক...

Read Next

Indian Railways: আজ থেকে...