Kriti Sanon-MS Dhoni: সস্ত্রীক ধোনির সঙ্গে ভারতের ম্যাচ দেখতে হাজির কৃতি, নায়িকার পাশের ব্যক্তিই কি তাঁর বয়ফেন্ড্র?

Audio Narrative Assistant
Executive Summary
বার্মিংহাম: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচ দেখতে দর্শকাসনে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

বার্মিংহাম: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে মঙ্গলবার মাঠে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচ দেখতে দর্শকাসনে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তবে শুধু মাহি একা নন, উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সাক্ষী এবং কৃতি শ্যানন (Kriti Sanon) ও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী তাঁর বয়ফ্রেন্ড কবীর বাহিয়াও (Kabir Bahia)।

মহেন্দ্র সিংহ ধোনি বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডেই রয়েছেন। তাঁকে ভারত বনাম ইংল্যান্ডের টি-২০ ম্য়াচেও নিজের জন্মদিনের ট্রেন্ট ব্রিজে দেখা গিয়েছিল। ফের একবার কিংবদন্তি অধিনায়ককে আজ মাঠে সস্ত্রীক উপস্থিত থাকতে দেখা যায়। তবে ধোনির উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠে কৃতি শ্যানন ও কবীরের উপস্থিতিও। এর আগেও ধোনি পরিবারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে কবীর ও কৃতিকে দেখা গিয়েছিল। এমনকী বছর দু'য়েক আগে বড়দিনও তাঁরা একসঙ্গে কাটান।

 

পেশায় ব্যবসায়ী কবীর লন্ডনের এক সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তান কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া একটি বিখ্যাত ট্র্যাভেল এজেন্সির মালিক, যার নাম 'সাউথহল ট্র্যাভেল'। সূত্রের খবর, এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়নেরও অধিক। এই কবীরের আবার শোনা যায় সাক্ষী ধোনির দূর সম্পর্কের আত্মীয়ও। এই কবীর বয়সে কৃতির থেকে নয় বছরের ছোট। তবে তার সঙ্গেই বেশ কয়েকদিন ধরে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও কৃতি এই বিষয়ে কোনওদিনই প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে এজবাস্টনে দুইজনকে ফের একবার একসঙ্গে দেখার পর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ল। 

আরও পড়ুন:- অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয় 

এদিন ম্যাচে ধোনির উপস্থিতিতেই বিলেত সফরে প্রথম জয় পায় ভারতীয় দল। তাঁর জন্মদিনে দলকে বড় ব্যবধানে পারজি হতে দেখতে হলেও, এদিন ধোনিকে এমন কিছুর সাক্ষী থাকতে হল না। অক্ষর পটেল এদিন ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করেন। বল হাতে তিনি চার উইকেট নেওয়ার পর ব্যাটেও অপরাজিত ৫৭ রানের ইনিংসে দলকে জেতান। অপরদিকে, শুভমন গিলও ৮০ রানের ইনিংস খেলেন। তবে পেশির টানে রিটায়ার্ড হার্ট হওয়া গিলকে নিয়ে কিন্তু ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়বেই।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Bally News | বালিতে...

Read Next

Jasprit Bumrah: তিনি জাতীয়...