Joynagar News: নাবালকের উপর নির্মম অত্যাচার, খুলে নেওয়া হল জামা-প্যান্ট, উল্টো করে ঝুলিয়ে…ভয়ঙ্কর ঘটনা জয়নগরে

Audio Narrative Assistant
Executive Summary
দাস: জয়নগরে নাবালককে নির্মম অত্যাচারের ভিডিও ভাইরাল। পুরনো ঝামেলার জেরে, কান ধরে ওঠ-বস, দড়ি দিয়ে বেঁধে উপরে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয় বালকটিকে। নিগৃহীতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে।

হিন্দোল দে ও সুকান্ত দাস: জয়নগরে নাবালককে নির্মম অত্যাচারের ভিডিও ভাইরাল। পুরনো ঝামেলার জেরে, কান ধরে ওঠ-বস, দড়ি দিয়ে বেঁধে উপরে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয় বালকটিকে। নিগৃহীতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। (Joynagar Child Abuse Case)

প্রথমে কান ধরে ওঠ-বস, সেইসঙ্গে চড়-থাপ্পড়। আতঙ্কে কাঁদতে কাঁদতে রেহাই চাইছে বালক, অথচ তাকে ঘিরে চলছে পাশবিক উল্লাস। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের এই ঘটনায় ফের একবার লজ্জায় মুখ ঢাকল সভ্যতা। (Joynagar News)

অত্যাচারের সেখানেই শেষ হয়নি। সবার সামনে বালকটিকে নগ্ন করে, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেও চলে বেধড়ক মারধর। অত্যাচারের যে ভিডিও সামনে এসেছে, তাতে কথোকথন এই রূপ-

কণ্ঠ ১: ৮-৯-১০-১১-১২-১৩... ১৩ হয়েছে তো...

কণ্ঠ ২: কতবার করবে?

কণ্ঠ ১: ১৪-১৫-১৬-১৭-১৮-৯-১০.. 

সেই সময় বালকটিকে কাঁদতে শোনা যায়। তার কান্না শুনে হেসে ওঠে বাকিরা।  সেই অবস্থাতে আরও অত্যাচার চলে, চলে এই রূপ কথাবার্তাও-

কণ্ঠ ১: ১৫-১৫... ধর... ১৬... ১৭...

নিগৃহীত বালক: আমার বাবা আসছে কিন্তু...

কণ্ঠ ১: কোনও ব্যাপার না…(শুরু হয় মারধর)

কণ্ঠ ১: আর কোনওদিন করবি ওরকম?

নিগৃহীত বালক: না... না... ভুল হয়ে গেছে... আর কোনওদিন করব না…(আবারও মারা হয় তাকে)

নিগৃহীত বালক: আমি করিনি...

কণ্ঠ ৩: করিসনি? মারব তোকে...

প্রশ্ন উঠছে সভ্য সমাজে এ কোন আদিম বর্বরতা? কারা এভাবে বিকৃত উল্লাস করছে? নিগৃহীত নাবালকের পরিবারের দাবি, পুরনো ঝামেলার রেশ ধরে তাদের ছেলেকে তুলে নিয়ে গিয়ে ওই বিকৃত আচরণ করেছে প্রতিবেশীরা।

আরও পড়ুন: বেতন ৭ হাজার ৭৪৪ কোটি, ইলন মাস্কের পরই স্থান, ইতিহাস গড়লেন যাদবপুরের প্রাক্তনী, বাঙালি যুবক শঙ্খ মিত্র

এমনকী নারকীয় নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করে সেটা ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ জানালে ছেলেকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছে নিগৃহীতের পরিবার। ছেলেটির বাবা বলেন, “চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে খুব অত্যাচার করেছে। মেরে ফেলার জন্যই নিয়ে গিয়েছিল। ছেলেকে ভয় দেখিয়েছে তুই যদি বাড়ি গিয়ে বলিস, তোকে দা দিয়ে কোপাব। ভিডিওটা দেখার পর আমরা জানতে পারলাম। আমরা শান্তি চাই।”

সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের ভিডিও দেখে ১৭ জুন জয়নগর থানায় FIR দায়ের করে বালকের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার ৩ প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ জুভেনাইল জাস্টিস অ্যাক্টের একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

FIFA World Cup 2026: ফ্রান্সে...

Read Next

West Bengal Live Update: ২১ জুলাই...