We currently don't have news in this language. Please choose another language.
West Bengal Live Update: ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি, সংঘাত চরমে
কলকাতা: তারাতলাকাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম-সহ দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের হল থানায়। অভিযোগ দায়ের করেছেন বিজেপিপন্থী শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ কলকাতার সভাপতি। ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবিতে 'কালীঘাট-তৃণমূল' সুর চড়ালেও, পাশে দাঁড়িয়েছে 'ঋতব্রত-তৃণমূল'।
তারাতলায় গোডাউন বিপর্যয়ের ভয়াবহ ঘটনায়, ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর এবার, প্রাক্তন মেয়রকে গ্রেফতারের দাবি তুলে লিখিত অভিযোগ জমা পড়ল তারাতলা থানায়।
বিজেপিপন্থী শ্রমিক সংগঠন 'ভারতীয় জনতা মজদুর সেলে'র দায়ের করা অভিযোগপত্রে, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকেও গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
বুধবার তারাতলায় গোডাউন বিপর্যয়ের আগে, ২০২৪-এর ১৭ মার্চ, গভীর রাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের পাহাড়পুরে একটি নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয় ১২ জনের। তারাতলার গোডাউন বিপর্যয়ের সঙ্গে সেই ঘটনার উল্লেখ করে, অভিযোগকারী সংগঠনের দাবি, এগুলো কোনওটাই নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তায় গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তারাতলাকাণ্ডের পর, বিধানসভায় মুখ্য়মন্ত্রীর বক্তব্য়ে উঠে আসে কালী-র নাম।
কলকাতা পুরসভা সূত্রে খবর, ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর OSD হিসেবে তাঁর কাজ সামলাতেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ছিল প্রচুর ক্ষমতা। এদিন ফিরহাদ হাকিম বলেছেন, 'যদি আজ বিকেল ৫ টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝব শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন। সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেনদু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। যাতে বাঁচতে গেলে তৃণমূলের পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদের ফোন করে করে নিয়ে আসুন। কুনকি হাতি। কুনকি হাতি করাতে গেছেন। মেয়রের কাছে পৌঁছতে গেলে 'কালীবাবু' হয়েই যেতে হত সবাইকে। এই প্রেক্ষাপটে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর, ফিরহাদ হাকিমকে গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছে 'কালীঘাট-তৃণমূল'। 'ঋতব্রত-তৃণমূল' আবার প্রাক্তন মেয়রের পাশে দাঁড়িয়েছে। গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে বিজেপি। তারাতলা থানা সূত্রে খবর, গোডাউন বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে FIR দায়ের করে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে 'ভারতীয় জনতা মজদুর সেলে'র অভিযোগ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য