আরও একা মমতা, 'কালীঘাট তৃণমূলের' হাত ছাড়লেন জ্য়োতিপ্রিয়

Audio Narrative Assistant
Executive Summary
১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের অন্যতম সৈনিক জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠক হোক কিংবা তৃণমূলের জনসভা হাবরার প্রাক্তন বিধায়ককে মমতা ডাকতেন বালু বলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইয়ের সঙ্গী জমা দিলেন ইস্তফাপত্র।

১৯৯৮ সালে তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই দলের অন্যতম সৈনিক জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠক হোক কিংবা তৃণমূলের জনসভা হাবরার প্রাক্তন বিধায়ককে মমতা ডাকতেন বালু বলে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইয়ের সঙ্গী জমা দিলেন ইস্তফাপত্র। আরও বেশি একা হয়ে গেলেন মমতা। আরও একটা পালক ঝরল কালীঘাট তৃণমূলের। ছাব্বিশের নির্বাচনে যাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন নেত্রী। এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তিনি। পাঠিয়ে দিয়েছেন ইস্তফাপত্র। কিন্তু ঠিক কী কারণে পদত্যাগ? প্রাক্তন মন্ত্রী নিজেই জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে দলের কোনও কাজকর্মে যুক্ত থাকতে পারছেন না। তাই সব পদ ছেড়ে দিলেন। 

আরও পড়ুন : প্রকৃতির তাণ্ডব শুরু, বৃষ্টির দাপটে কার্শিয়ঙে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন মিরিক-শিলিগুড়ি রুট

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

North Bengal Weather |...

Read Next

KMC : কলকাতায় ভয়ঙ্কর...