North Bengal Weather | উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস-বিপর্যয় | ABP Anand live

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE | উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস । ১১০ নম্বর জাতীয় সড়কে ধস-বিপর্যয় । কার্শিয়ঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস ।

ABP Ananda LIVE | উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস । ১১০ নম্বর জাতীয় সড়কে ধস-বিপর্যয় । কার্শিয়ঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস । পাহাড়ের একাধিক জায়গায় ছোট-বড় ধস নেমেছে । রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী । কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু । সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের । রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মাণ মূল সেতুতেও । অতিবৃষ্টির কারণে সেতুর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর । প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে

আরও খবর...

ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখীর বৃষ্টিপাত হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে রোদও দেখা দিচ্ছে কিছু কিছু জেলায়। 

উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা মেলেনি। তবে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারও চলবে বৃষ্টি। কিন্তু আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, শুধু শনিবার বা রবিবার নয়, টানা এক সপ্তাহ ধরে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত রয়েছে, তেমন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই। সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হবে ঝড়।                       

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee | লোকসভার...

Read Next

আরও একা মমতা,...