Kalyan Banerjee: 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: তৃণমূলে যখন একের পর এক বিদ্রোহ হচ্ছে, দল ছাড়ছেন সাংসদরা, বিধায়করা নিজেদের বিচ্ছিন্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে, তখন বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবী কল্যাণ সাফ জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মধ্যে একজনকে বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বলেছেন, 'পিটিশন ফাইল হচ্ছে আমায় জানানো হচ্ছে না।

কলকাতা: তৃণমূলে যখন একের পর এক বিদ্রোহ হচ্ছে, দল ছাড়ছেন সাংসদরা, বিধায়করা নিজেদের বিচ্ছিন্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে, তখন বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতার বিশ্বস্ত সৈনিক হিসাবে পরিচিত আইনজীবী কল্যাণ সাফ জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মধ্যে একজনকে বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কল্যাণ বলেছেন, 'পিটিশন ফাইল হচ্ছে আমায় জানানো হচ্ছে না। বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে। আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে।'

একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'এখানে কাজ করা আমার পক্ষে অসম্ভব। মমতাদিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান, না আমায় চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়া তৃণমূলের অন্য মামলা লড়ব।'

আরও পড়ুন: লাল সতর্কতা ৩ জেলায়, কলকাতায় শুরু বৃষ্টি, আসছে দুর্যোগ, বাড়িতে থাকার পরামর্শ হাওয়া অফিসের

বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বলেছেন, 'অভিষেক দিদির রক্তের সম্পর্কের। ওঁর ভাইপো। কিন্তু আমরা ৪০ বছর ধরে মমতাদির সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়। কিন্তু ৪০ বছর ধরে মমতাদির হয়ে লড়েছি। দলের হারের দায় অভিষেককে নিতে হবে। মমতাদিকে বেছে নিতে হবে, ব্লাড রিলেশনকে বেছে নেবেন না আমাকে।'

আরও পড়ুন: আজ ফুটবল বিশ্বকাপের বোধন, উদ্বোধনের আকর্ষণ শাকিরা, প্রথম ম্যাচ কাদের? কখন-কোথায় দেখবেন?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee News: সই জাল...

Read Next

Success Story: ছোটবেলায়...