We currently don't have news in this language. Please choose another language.
Kaustav Bagchi: 'মনীশ শুক্লা খুনের ঘটনায় FIR-এ নাম, তারা কেন জেলের বাইরে থাকবে?', ফের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর নিশানায় ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর নিশানায়, ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস। বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় FIR-এ নাম রয়েছে। তারা কেন জেলের বাইরে থাকবে? প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি উত্তম দাস।
'এই FIR-টা হচ্ছে মণীশ শুক্লা হত্যা মামলার FIR। দ্বিতীয় নাম, উত্তম দাস। এরা কেন জেলের বাইরে থাকবে?', বলছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। দিন কয়েক আগেই, ব্যারাকপুরের পদত্যাগী পুরপ্রধান ও তৃণমূল নেতা উত্তম দাস একই মঞ্চে থাকায়, সেই মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন তিনি। আর এবার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে, FIR-এ নাম থাকা উত্তম দাসের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তিনি আরও বলেন, 'আমরা মণীশদার মৃত্যুর বিচার চাই। + যারা মণীশ শুক্লাকে হত্যা করেছে, এবং এরা তো আসল কিংপিন। এরা মস্তিষ্ক, অর্থ সবটাই দিয়েছে। তাহলে এরা কেন জেলের বাইরে থাকবে?'
২০২০-র ৫ই অক্টোবর। টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, গুলি করে খুন করা হয় ব্য়ারাকপুরের বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে। বিটি রোডের ওপর শ্যুটআউটে ঝাঁঝরা হয়ে যান মণীশ শুক্লা। কৌস্তভ বাগচীর দাবি, সেই মামলায় FIR-এ নাম রয়েছে উত্তম দাসের। বিধানসভা ভোটে তৃণমূলের হারের পর, যিনি ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন। দিন কয়েক আগেই উত্তম দাসের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। শুধু তাই নয়, তাঁকে সঙ্গে নিয়ে একটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানেও যান বিজেপি নেতা। সেখানে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীও। তবে উত্তম দাসকে দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। আর এবার তো মণীশ শুক্লাকে খুনের অভিযোগে, উত্তম দাসের বিরুদ্ধে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক।
এর আগে উত্তম দাস প্রসঙ্গে কৌস্তভ বলেন, 'যবে থেকে উনি (উত্তম দাস) চেয়ারম্যান নেই, কোনওরকম কোনও অনুষ্ঠানে, আমি ওঁর সঙ্গে আমার কোনও সংস্রব দেখাতে পারবে না। আমি থাকবও না। এই মানুষগুলো চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, রাজেন্দ্র যাদব, যারা মণীশ শুক্লা হত্যায় FIR-এ অভিযুক্ত, তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে জায়গা দেওয়া হবে না। FIR-এ থাকা এই অভিযুক্তদের শুধুমাত্র চার্জশিটে সাসপেক্টেড বলে দেখিয়ে রাখা হয়েছে। এর কেন ফের তদন্ত হবে না? প্রয়োজন পড়লে আমি হাইকোর্ট অবধি যেতে রাজি আছি।' যদিও, কৌস্তভ বাগচীর এই মন্তব্য নিয়ে, কোনও প্রতিক্রিয়া দিতে চাননি উত্তম দাস।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী