We currently don't have news in this language. Please choose another language.
Kolkata Building Collapsed: তারাতলাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ফের ভাঙল বাড়ি, আটকে একাধিক
কলকাতা: তারাতলাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ফের ভাঙল বাড়ি। জোড়াবাগানের কাশী দত্ত স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়েন ৪ জন, পরে উদ্ধার।
তারাতলার মতো এই রকম বিল্ডিং-এর প্ল্যান কার কথায় স্যাংশন হল? শুধু তারাতলা নাকি অন্য জায়গাতেও এরম বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের পর, ৩১ জুলাই পর্যন্ত নির্মাণকাজ স্থগিত রেখে বিশেষ অডিট করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার জন্য কমিটি আগেই গঠন করা হয়েছিল। এবার তৈরি হয়ে গেল SOP। ফলে সোমবার থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোতেই শুরু হচ্ছে বিশেষ অডিট। সূত্রের খবর, নির্মাণের পক্ষে জমি উপযুক্ত কিনা, সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণগত মান-সহ ৫টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পল্লবী দে