Suvendu on Humayun : 'সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর', হুময়ুনের উদ্দেশে চরম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : "সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।" আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে চাঁচাছোলা ভাষায় সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি স্পষ্ট বলেন, এই দুটো ঘটনার পরে আমার মনে হয়েছে, এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।

কলকাতা : "সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।" আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে চাঁচাছোলা ভাষায় সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি স্পষ্ট বলেন, এই দুটো ঘটনার পরে আমার মনে হয়েছে, এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দু'টো এফআইআর শুরু করেছি। রেজিনগর থানা ও শক্তিপুর থানায়। আমি আপনাদের (বিধানসভার সদস্যদের উদ্দেশে) আশ্বস্ত করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার দু'টো এজেন্ডা আছে। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক-হুমকি-বেপরোয়া-লাগামছাড়া কথা বলতে দেব না।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Chaiti Ghoshal: 'নতুন...

Read Next

Kolkata Building Collapsed:...