Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE :রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক। মঙ্গলবার এই পার্কের উদ্বোধন করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ।আরও খবর...

ABP Ananda LIVE :রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক। মঙ্গলবার এই পার্কের উদ্বোধন করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

আরও খবর...

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, জলমগ্ন RG Kar-সহ একাধিক হাসপাতাল

জলমগ্ন আরজিকর। জল প্রায় গোড়ালির উপরে উঠেছে। তবে শুধু আরজিকর নয়, জল থইথই শহরের একাধিক হাসপাতাল। ইতিমধ্যেই বেশ অনেকটা পরিমাণে জল জমেছে  এসএসকেএমেও । ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সতর্ক প্রশাসন। এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যেই পাম্প বসিয়ে সেই জল বার করা হচ্ছে। মূলত এদিন, কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, সঙ্গে ঘন ঘন বজ্রপাত হয়। দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বর্ষণে মুহূর্তেই জল জমে যায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে।
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দুই হাসপাতাল ইতিমধ্যেই জলমগ্ন। এসএসকেএম এর স্ত্রী রোগ বিভাগে, যেখানে প্রসূতিরা চিকিৎসাধীন থাকেন, সেখানেও প্রবেশ করে শহরের জমা জল। গোটা ওয়ার্ডেই জল থইথই অবস্থা। ওয়ার্ডের ভিতরে জল জমে বোতল, নোংরা ফেলার গামলা ভেসে বেড়াচ্ছে। কেউ বিছানা থেকে নামতে পারছেন না। বিছানার মধ্য়ে আটকে গিয়েছেন ওই ওয়ার্ডের রোগীরা। তবে শুধু এমন ছবি এইবার নয়, প্রায় প্রতিবারই এই ছবি উটে আসে শহরের হাসপাতালগুলিতে। রোগীরা তো বটেই, তাঁদের দেখতে বা খেয়াল রাখতে যে অভিভাবকরা এসেছেন হাসপাতালে তাঁরাও পড়েছেন বিপাকে। হাসপাতাল চত্বরে যেখানে তাঁরা রাতভোর থাকেন, সেই অংশে জল ওঠায়, রাত বাড়লে কোথায় থাকবেন, এনিয়েও মাথায় হাত তাঁদের। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Tollywood News: বড়পর্দায়...

Read Next

Aparajita Auddy: রহস্যের...