We currently don't have news in this language. Please choose another language.
Tollywood News: বড়পর্দায় জন আর দর্শনার নতুন জুটি! থাকছেন দোলন, অভিজিৎ ও!
কলকাতা: নতুন সিনেমা 'অনুমানের ভিত্তিতে'-র কাজ চলছে জোরকদমে। পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায়ের এই সিনেমার কিছু অভিনেতা অভিনেত্রীদের কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, এই সিনেমায় অভিনয় করবেন, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), লিলি চক্রবর্তী (Lily Chakraborty) এবং অমৃতা চট্টোপাধ্যায়ের (Amrita Chatterjee) মতো জনপ্রিয় তারকাদের অভিনয় করার কথা ছিল। ইতিমধ্যেই তাঁদের লুক সেট হয়ে গিয়েছিল। তবে এবার প্রকাশ্যে এল, একগুচ্ছ নতুন কাস্টের নাম। এই সিনেমায় যোগ দিচ্ছেন, বেশ কয়েকজন নতুন অভিনেতা অভিনেত্রী! তাঁরা কারা?
'অনুমানের ভিত্তিতে' সিনেমায় যোগদান করছেন কে কে?
এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দোলন রায় এবং বিশিষ্ট অভিনেতা-পরিচালক অভিজিৎ গুহকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন, যুদ্ধজিৎ বন্দ্যোপাধ্যায়, রাধিকা প্রীতা মজুমদার এবং তরুণ প্রতিভা অর্ক ভট্টাচার্য। ঔপন্যাসিক অর্ক জ্যোতি মিত্রের দশম উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি ‘অনুমানের ভিত্তিতে’ সিনেমাটি সমাজের এমন কিছু বিষয়কে তুলে ধরবে, যা আমাদের চোখের সামনে থাকলেও, যা নিয়ে সহজে আলোচনা করা হয় না। এই সিনেমায় একেবারে ছকভাঙা চরিত্রে দেখা যাবে, জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)-কে। একজন চাইল্ড সাইকোলজিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। দর্শনার ভাইয়ের চরিত্রে দেখা যাবে, রোহান ভট্টাচার্যকে (Rohaan Bhattacharjee)-কে। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং দর্শণার সঙ্গে জুটি হিসেবে! থাকছেন, জন ভট্টাচার্য ও। শ্রীলেখা মিত্রের চরিত্রের নাম, ইন্দ্রাণী। একজন অঙ্কোলজিস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর ২টি লুক রয়েছে।
এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, লিলি চক্রবর্তীকে। অভিনেত্রী বয়স ও শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরেই ছিলেন। ফের নতুন সিনেমার শ্যুটিং শুরু করছেন তিনি। ছবিতে একজন ফুড ব্লগারের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় একেবারে ছকভাঙা একটি চরিত্রে দেখা যাবে,অলকানন্দা রায়কে। একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর লুকেও বেশ চমক রয়েছে। এই গল্পে অমৃতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে একজন ভরতনাট্যম শিল্পী হিসেবে, তাঁর চরিত্রের নাম,অনুষ্কা। একজন সফল ভরতনাট্যম শিল্পীর জীবন হঠাৎ বদলে যায়, তার মাতৃত্বের খবরে। এমনই একগুচ্ছ চমক নিয়ে আসছে এই সিনেমা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং।জু
আরও পড়ুন: Tota Roy Chowdhury: দীর্ঘদিন পরে ছোটপর্দায় টোটা রায়চৌধুরী, সঙ্গে সুদীপ্তা! আসছে নতুন গল্প?
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Entertaiment. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তোর্ষা ভট্টাচার্য্য