Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে দুর্নীতি ? কোন কোন জেলায় পুরুষরা টাকা নিয়েছেন ? জানালেন মুখ্যমন্ত্রী

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সরকার গঠন করার পর সেই কথা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা কী করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি।

কলকাতা: নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সরকার গঠন করার পর সেই কথা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা কী করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে দুর্নীতি হয়েছে তাও জানিয়েছিলেন। মঙ্গলবার ফের বিধাসভায় দাঁড়িয়ে এই প্রকল্পের দুর্নীতির খতিয়ান দিলেন তিনি। 

বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''কী কী দুর্নীতি হয়েছে শুনুন। লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল। সেই সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা? আপনি কতজন পুরুষকে দিয়েছেন? জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ ও বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, এখানে ভুয়ো কত দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার ৫৬৮টি অ্যাকাউন্ট। ডোমকলে ৫৩৭ আর ৩১ বহরমপুরে।''         

পূর্বে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণা করার সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, '' অন্নপূর্ণা যোজনার টাকা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করানোর কারণ হল, তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। কোনও কোনও জায়গায় হাজার হাজার পুরুষ এই প্রকল্পের সুবিধে নিয়ে গেছেন বছরের পর বছর।'' মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে নদিয়ার কৃষ্ণনগর, কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠ করা হয়েছে তা উল্লেখ করেছিলেন। এছাড়াও অভারতীয়, অনুপ্রবেশকারীদের অনেকেও পেয়েছেন  তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমন বহু অভিযোগ সামনে আসায় অন্নপূর্ণা ভাণ্ডারে সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। এমনটাই জানিয়েছিলেন তিনি। আর এই মোতাবেক অনলাইন ও অফলাইনে ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। 

শুভেন্দু অধিকারী জানান, 'জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তাঁরা ১ জুলাই জুন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বরাদ্দ ছিল দেড় হাজার টাকা। বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। একলাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্কও। দেড় হাজারের বদলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা।  

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Suvendu Adhikari : "আপনাদের এই...

Read Next

West Bengal Assembly:...