We currently don't have news in this language. Please choose another language.
West Bengal Assembly: সুরাবর্দি-বিতর্কে মুখ খুললেন শুভেন্দু অধিকারী, বিধানসভায় বললেন, ‘মুঘল-পাঠানদের নাম থাকবে না’
কলকাতা: পার্ক সার্কাসের সুরাবর্দি অ্যাভিনিউয়ের নামবদল নিয়ে রাজনৈতিক আকচাআকচি চলছেই। সেই আবহেই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, কলকাতার বুকে কোনও মুঘল-পাঠানের নাম থাকবে না। এযাবৎ যেখানে যত নামকরণ হয়েছে, সেই সব মূল্যায়নের জন্য নতুন কমিটি গড়ার ঘোষণাও করলেন। (SUvendu Adhikari on Suhrawardy Avenue Row)
সুরাবর্দি অ্যাভিনিউয়ের নামবদলের প্রসঙ্গ এদিনও বিধানসভায় ওঠে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিহাস স্মরণ করান সরকারকে। তার জবাবি বক্তৃতায় শুভেন্দু বলেন, “আরে বিরোধী দলনেতা, আপনি বক্তৃতায় সুরাবর্দী থেকে শআহ জালাল…এই কথা আপনার কাছ থেকে আশা করেন না বাংলার মানুষ। কার নাম কে পাল্টেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছি। আমিও যখন সেভেন পয়েন্ট দিয়ে যাতায়াত করি, সুরাবর্দি অ্যাভিনিও লেখা থাকতে দেখেছিলাম। সুরাবর্দির নাম তো থাকবে না! থাকবে না। যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্তকে সম্মান দেওয়ার দরকার আছে, তথ্য দেবেন, যথাযথ মর্যাদা দেব। সুরাবর্দির নাম থাকবে কেন?” (Suvendu Adhikari)
আরও পড়ুন: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ মমতার, EVM, VVPAT, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল হাইকোর্ট
শুভেন্দু আরও বলেন, “আপনি বললেন অন্য সুরাবর্দি। পরে জেনেছি। সাবিনা ইয়াসমিন, আরও অনেকে বলেছেন। আমিও বলি, পাঁচটা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাঁকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার জন্য তৎকালীন উপাচার্যকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই কলকাতায় মুঘল-পাঠানদের নাম থাকবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালি দাঙ্গা, অত্যাচারী ব্রিটিশ…ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারও নাম রাখার আগে পাঁচবার ভাবতে হবে। আপনার প্রস্তাব গ্রহণ করে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের কমিটি ঘোষণা হয়েছে। উনি নেতৃত্ব দেবেন। যার যা প্রস্তাব সেখানেই দেবেন। আপনার আজকের বক্তৃতা বিরোধী দলনেতার মতো ছিল না, ছিল কমিউনিস্ট আন্দোলের মতো। আপার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন বা মাও সে তুং কাজ করছিল। যারা একসময় নেতাজি হিদেকি তোজোর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথকে যারা বুর্জোয়া কবি বলেছিল, তাদের কাছ থেকে উপদেশ নেব না।”
আরও পড়ুন: ‘আর আসতে পারবেন না, চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে’, মমতাকে নিয়ে ‘ভবিষ্যদ্বাণী’ শুভেন্দু অধিকারীর
গত ২০ জুন সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিবর্তে ‘গোপাল পাঁঠা’র নামে ওই রাস্তার নতুন নামকরণ হয় গোপাল মুখার্জি রোড। সেই নিয়ে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান শুভেন্দু। সোহরাওয়ার্দির নাম বিভাজন এবং রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত বলে জানান। ‘ভুল’ সংশোধনের জন্য পুরসভার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
তবে সেই নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের হোতা হুসেন শহীদ সোহরাওয়ার্দির সঙ্গে তাঁর কাকা হাসান সোহরাওয়ার্দিকে সরকার গুলিয়ে ফেলছে বলে অভিযোগ তোলে তৃণমূল, কংগ্রেস, বাম, সব পক্ষই। যদিও ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পার্ক সার্কাসের ওই রাস্তার নামকরণ হয়েছিল মৌলানা ওবায়দুল্লা সোহরাওয়ার্দির নামে, যিনি হাসান সোহরাওয়ার্দির বাবা ছিলেন। শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়ই ওই রাস্তার নামকরণের তুলেছিলেন। ফলে সেই রাস্তার নামবদল নিয়ে বিতর্ক চরমে ওঠে। সেই আবহে এদিন বিধানসভায় নিজের অবস্থান জানিয়ে দিলেন শুভেন্দু।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ