We currently don't have news in this language. Please choose another language.
Local Train Incident : বৃষ্টির মধ্যে লোকাল ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বচসা, খুনই হয়ে গেলেন যুবক !
লোকাল ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বচসা এমন জায়গায় পৌঁছাল যে খুনই হয়ে গেলেন এক যুবক ! চলন্ত লোকাল ট্রেনে সহযাত্রীকে ছুরি দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল বছর ৩০-এর এক যুবকের বিরুদ্ধে।
প্রবল বৃষ্টি হচ্ছিল। তাই কোচের দরজা বন্ধ করা নিয়ে শুরু হয় বিবাদ। সেই বিবাদই খুন অবধি গড়ায় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে কুর্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রেলপুলিশের ছয়টি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানোর পর তাকে গ্রেফতার করে। মুম্বইয়ের ঘটনা। অভিযুক্তের নাম রোশন সুবর্ণ। তার বাবাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। চার্চগেট-নালাসোপারা ফাস্ট লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে কোচে খুন হন মায়াঙ্ক লোহার (২২)। সোমবার রাতে ঘটে ঘটনাটি।
GRP-র তথ্য অনুযায়ী, মায়াঙ্ক ও রোশন উভয়েই আন্ধেরি স্টেশনে থেকে ট্রেনে উঠেছিলেন। ওইদিন মুম্বইয়ে ভারী বৃষ্টি হয়। সেই বৃষ্টি চলাকালীন ট্রেনের কামরার দরজা বন্ধ করা হবে, না করা হবে না তা নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। প্রথম বচসা দিয়ে শুরু হলেও, সেই বিবাদ শীঘ্রই ভয়ঙ্কর রূপ নেয়। তদন্তকারীরা বলছেন, ট্রেনটি আন্ধেরি ও বরিভালি স্টেশনের মধ্যে যাওয়ার সময় বচসা চরমে ওঠে। অভিযোগ, সেই সময় রোশন একটি ছুরি বের করে মায়াঙ্কের তলপেটে আঘাত করে। যার জেরে তিনি মারাত্মক জখম হন। ঘটনার জেরে হতবাক হয়ে যান ট্রেনের অন্য যাত্রীরা।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার পর ট্রেনটি বরিভালি স্টেশনে ঢুকে সম্পূর্ণ থামার আগেই অভিযুক্ত লাফিয়ে ৬ নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েন।
কিছুক্ষণের মধ্যেই আরপিএফের কর্মীরা, GRP এবং মেডিক্যাল টিমের সদস্যরা কোচে পৌঁছে যান। সঙ্গে ছিল স্ট্রেচার এবং সাপোর্ট স্টাফরা। রাত ১১টা ১২ মিনিট নাগাদ মায়াঙ্ককে কোচ থেকে বের করে আনা হয়। জরুরি চিকিৎসা পরিষেবার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। ১১টা ২২ মিনিট নাগাদ এমার্জেন্সি মেডিক্যাল রুমের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার