We currently don't have news in this language. Please choose another language.
Shani Gochar 2026 : শনির কৃপায় ৩ রাশিতে অর্থের বর্ষণ জুলাইয়ে, হাতে লাগবে কেরিয়ারে উন্নতির 'জ্যাকপট'; পাল্টাতে চলেছে জীবন
জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায় ও কর্মফল দাতা বলা হয়। প্রত্যেক মানুষকে তাঁর কর্ম অনুযায়ী ফল দেন তিনি। যখনই শনির গতিপথে কোনও পরিবর্তন হয়, তখনই তার ব্যাপক প্রভাব পড়ে ১২ রাশির জাতকদের উপর।
আগামী ২৭ জুলাই শনিদেব মীন রাশিতে বক্রি হতে চলেছে। জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। শনির এই বক্রি গতির কারণে অনেক রাশির জীবন উথাল-পাতাল হতে চলেছে। অন্যদিকে, এমন তিন রাশি রয়েছে, এই সময়টা যাদের কাছে বরদান হতে চলেছে। এই রাশির জাতকদের ভাগ্যে এই সময় অর্থের বর্ষণ হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের কপাল খুলতে চলেছে...
এই রাশিগুলির ভাগ্য চমকাবে, হাতে লাগবে উন্নতির 'জ্যাকপট'...
সিংহ রাশি (Singha Rashi)- ব্যবসায় ঋণ থেকে মুক্তি মিলবে। সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে শনির বক্রি চাল খুবই ভাল ফলদায়ক হতে চলেছে। আর্থিক পরিস্থিতি নতুন মোড় নেবে। যদি আপনার টাকা দীর্ঘদিন কোথাও আটকে থাকে বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলে, তাহলে তার রায় আপনার পক্ষে যাবে। যারা ব্যবসা করছেন, তাঁদের বিদেশি বড় কোনও ডিল হতে পারে বা নতুন পার্টনার মিলতে পারে। যার জেরে লাভ দ্বিগুণ হয়ে যাবে। বিগত কয়েকদিন ধরে চলতে থাকা মানসিক ও শারীরিক ভোগান্তি কেটে যাবে। যাতে আপনি নিজেকে শক্তিশালী বোধ করবেন।
তুলা রাশি (Tula Rashi)- সরকারি ক্ষেত্রে লাভ এবং নতুন পদ পেতে পারেন। তুলা রাশির জাতকদের জন্য শনি সবসময়ই মিত্র গ্রহ। চাকরিজীবীরা কর্মস্থলে বড় কোনও দায়িত্ব বা প্রোমোশন পেতে পারেন। আপনার বিরোধীরা এই সময়ে চাইলেও আপনার কিছু করতে পারবেন না। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যাদের টেন্ডার আদালতের মামলার জন্য আটকে আছে, তাঁদের এই সময়ে বড় সাফল্য মিলতে পারে। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। উচ্চশিক্ষার জন্য কোথাও ভর্তি হতে পারেন।
মীন রাশি (Meen Rashi)- মনের মতো ট্রান্সফার মিলতে পারে। আধিকারিকরা সহযোগিতা করতে পারেন। আপনার ব্যক্তিত্ব ও কেরিয়ারে প্রভাব দেখা যাবে। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। যদি আপনি দীর্ঘদিন ধরে মনের মতো কোথাও বদলির জন্য অপেক্ষা করছেন, তাহলে এই সময়ে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। বিনিয়োগের জন্যও এই সময়টা ভাল। এই সময়ের মধ্যে আপনি যে বিনিয়োগ করেছেন তাতে দেদার রিটার্ন পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Astrology. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda