We currently don't have news in this language. Please choose another language.
LPG Alert : রান্নার গ্যাস থেকেই হতে পারে ভয়ঙ্কর পরিণতি ! গ্রাহকদের ৫ সতর্কবার্তা দিল ভারত গ্যাস
Bharat Gas Customer Alert : আপনার ঘরের LPG সিলিন্ডারই (LPG Alert) হতে পারে আপনার চিন্তার কারণ। রান্নার গ্যাসের (Cooking Gas) বিস্ফোরণ নিয়ে ঘুম ছুটলে অবশ্যই মেনে চলুন ভারত গ্যাসের (Bharat Gas) এই পাঁচ পরামর্শ। তবেই চিন্তা কমবে আপনার। জেনে নিন, পরিবারের সুরক্ষায় কোন কাজগুলি করতেই হবে আপনাকে।
কী সমস্যা হয় রান্নার গ্যাস নিয়ে
সাধারণত, আমাদের পরিবারে রান্নার গ্যাস নিয়ে সর্বদা চিন্তা থাকে। অনেক ক্ষেত্রে অসাবধানতার জন্য আগুন বা বিস্ফোরণের মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। পরিবারের লোকজনকে এই ঝুঁকি থেকে বাঁচাতে সতর্ক বার্তা দিয়েছে দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা ‘ভারত গ্যাস’। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষার নিয়ম বলেছে তারা। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় এগুলি অবশ্যই মেনে চলুন..
১ সব সময় ওভেন ঠিক জায়গায় বসান: আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে ততটা গুরুত্ব দিই না। তবে এতেও ক্ষতি হতে পারে। সব সময় রান্নার গ্যাসের ওভেন বা এলপিজি সিলিন্ডারের চেয়ে কিছুটা উঁচুতে বসান। মনে করে, এটি একটি শক্ত ও মজবুত প্ল্যাটফর্মের ওপর রাখা উচিত।
২ নতুন সিলিন্ডার নিলে কী দেখবেন : মনে করে নতুন সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি বয়ের কাছ থেকে সেটির ওজন ঠিক আছে কিনা ও সিলিন্ডারে কোনও রকম গ্যাস লিকেজ হচ্ছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন।
৩ রেগুলেটর বন্ধ করছেন তো : এই বিষয়ে আমরা অনেকেই অবহেলা করি। প্রতিবার রান্না শেষ হওয়ার পর গ্য়াসের নভ বন্ধ করিনা। এটি অবশ্যই করা উচিত। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডারের রেগুলেটরটি বন্ধ করে দিন। এতে গ্যাস লিকেজের ঝুঁকি একধাক্কায় অনেকটাই কমে যাবে।
৪ টেকনিক্যাল চেকিং করান কী : নিয়ম মেনে আপনার বাড়ির সম্পূর্ণ এলপিজি কানেকশন ও ইনস্টলেশন প্রতি ৫ বছর অন্তর একজন রেজিস্টার্ড ও দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। না হলে আপনিই সমস্যায় পড়তে পারেন।
৫ গ্যাসের গন্ধ পেলে কী করবেন : রান্নাঘরে গ্যাসের তীব্র গন্ধ পেলে সবার আগে রেগুলেটরটি বন্ধ করুন। সেই সময় ভুলেও কোনও ইলেকট্রিক সুইচ অন বা অফ করবেন না। কোনও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। সঙ্গে সঙ্গে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর বা হেল্পলাইনে খবর দিন।
গ্যাস লিক হলে আতঙ্কিত না হয়ে এই কাজগুলি করুন
আমরা অনেকেই গ্যাসের গন্ধ পেলে আতঙ্কিত হয়ে পড়ি। সেই সময় মাথা ঠান্ডা রেখে ঘরের সব দরজা ও জানালা খুলে দিন। এতে ঘরের ভেতরে জমে থাকা গ্যাস বাইরে বেরিয়ে যাবে। এই সময়ে দেশলাই, লাইটার জ্বালানো বা কোনও ইলেকট্রিক প্লাগ ও সুইচ হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে যান এবং অবিলম্বে গ্যাস এজেন্সি অথবা এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট আর বৈধ নয়, চলবে না স্ক্রিনশট-পিডিএফ, না মানলেই জরিমানা !
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Banking. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
তাপস দত্ত