We currently don't have news in this language. Please choose another language.
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মেসিকাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিনোদন জগতে অরূপের ভাই স্বরূপের বিরুদ্ধেও উঠে এসেছে ভুরি ভুরি অভিযোগ। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অরূপ -স্বরূপের একচ্ছত্র দাপট ছিল কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোয়। সাধারণ মানুষের কাছে এই পুজো অরূপ বিশ্বাসের পুজো নামেই পরিচিত ছিল। সেই সুরুচি সঙ্ঘও নাকি ছিল অনৈতিক কাজের আখড়া ! চাঞ্চল্যকর সব অভিযোগ উঠে এসেছে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। এবার অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবার সুরুচির পুজো হবে না ?
জানা যাচ্ছে, এ বছরও সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো আগের জায়গাতেই অনুষ্ঠিত হবে। তবে পুজো কমিটির গঠনে এসেছে বড় পরিবর্তন। নতুন পুজো কমিটির তালিকায় আর রাখা হচ্ছে না দীর্ঘদিনের সঙ্গে যুক্ত অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে। 'বিশ্বাস ব্রাদার্স' নামে পরিচিত এই দুই নেতাকে এ বারের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নতুন সদস্য হিসেবে পুজো কমিটিতে যুক্ত হয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। রাজনৈতিক পালাবদলের পর সুরুচি সঙ্ঘের পুজো কমিটিতে এই পরিবর্তনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। যদিও পুজোর স্থান বা আয়োজনে কোনও পরিবর্তন হচ্ছে না। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতোই ঐতিহ্য বজায় রেখে এবারের দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই থিম, মণ্ডপ নির্মাণ এবং অন্যান্য প্রস্তুতির কাজও শুরু হয়েছে। তবে পুজো কমিটি থেকে অরূপ ও স্বরূপ বিশ্বাসের নাম বাদ পড়া এবং তার পরিবর্তে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের অন্তর্ভুক্তি ঘিরে জল্পনা তুঙ্গে।
স্বরূপের গ্রেফতারির পরেই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে সুরুচি সঙ্ঘ ক্লাবে আছড়ে পড়ে ক্ষোভ! স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশির পর মঙ্গলবার তৃণমূল নেতাকে নিয়ে সুরুচি সঙ্ঘে পৌঁছে যায় পুলিশ। ক্লাবঘরে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। ক্লাবঘর ও পুজো প্রাঙ্গনের পাশের ঘর-সহ একাধিক জায়গায় তালা ভেঙে উদ্ধার হয় বহু নথি। তালা ভাঙার জন্য় এক চাবিওয়ালাকে ডাকা হয়। সেদিন ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্লাবেই হদিশ মেলে ফার্স্ট ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের! উদ্ধার হয় ভোটার তালিকা, সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা-সহ বহু নথি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
নিবেদিতা বন্দ্যোপাধ্যায়