Madan Mitra : 'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন

Audio Narrative Assistant
Executive Summary
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কালীঘাট তৃণমূল ছেড়েই মমতা শিবির নিয়ে বিস্ফোরক মদন মিত্র। একেবারে দলের অন্দরের কথা আনলেন সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কালীঘাট তৃণমূল ছেড়েই মমতা শিবির নিয়ে বিস্ফোরক মদন মিত্র। একেবারে দলের অন্দরের কথা আনলেন সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন। কার্যত পার্টির এই অবস্থার জন্য দলের সেনাপতির দিকেই আঙুল তুললেন তিনি। বললেন, 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর'। তিনি নিজে দশকের পর দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে   দলে ও সরকারের নানা দায়িত্ব সামলেছেন। কিন্তু সেই মদন মিত্রই এবার শিবির বদল করে ঋতব্রত তৃণমূলে। এদিন শিবির বদল করেই মদন মিত্র বললেন, তিনি কোনও এজেন্সির ভয়ে শিবির বদল করেননি। কারণ তিনি মনে করেন, 'ইডির থেকে AB ভয়ঙ্কর'। দলের অন্দরে এই নামেই ডাকা হয় অভিষেককে। 

'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার পরই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, "পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর।" একইসঙ্গে তিনি বলেন, "এখন আমাদের কাজ হবে দলের কর্মীদের নিয়ে লড়াই করা।" নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মদন মিত্র বলেন, "সমস্ত পদ ছেড়ে দিয়ে আমি আজ সরকারিভাবে বিরোধীদের গোষ্ঠীর হাত ধরলাম।" তবে তিনি দাবি করেন, দল ছাড়েননি। তাঁর কথায়, "তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি।" তখনই তিনি অভিষেকের নাম - না - করে বলেন, '১ জন মানুষের জন্য ১টি জাতকে বিসর্জন দিতে পারি না । দল চালায় দলের সেনাপতি, সেই সেনাপতি দলকে ঠিকমতো চালাতে পারছে না । এখন দল ভয়ে কাঁপছে'। ' 

মমতা শিবিরের বর্তমান নেতৃত্ব নিয়েও কড়া সমালোচনা শোনা যায় তাঁর গলায়। মদনের বক্তব্য, "যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনওদিন বিজেপিকে হারানো যাবে না।" পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, "হিটলারি কায়দায় প্লেন থেকে নেমে, কোমরে হাত দিয়ে... ৪ তারিখ দেখে নেব—এসব করে হবে না।" আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "আমি বলব, আদালত তৃণমূলের সম্মান বাঁচিয়ে দিয়েছে।" একইসঙ্গে দলের সংগঠন এখনও শক্তিশালী বলেও দাবি করেন তিনি। মদনের কথায়, "এখনও সত্যিকারের ডাক পেলে ব্রিগেডে সমাবেশ করার ক্ষমতা রাখে তৃণমূল।" নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি জানান," যে যেখানে ডাকে সাড়া দেবে, সে সেখানে যাবে।" তিনি স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয়ে নয়, তাঁর মতে, "ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর।" মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "ছায়াসঙ্গী ছিলাম, উনি এগিয়ে যেতেন, আমি ছায়াকে অনুসরণ করতাম।"  ২১ জুলাইয়ের সমাবেশের ঠিক আগে মদন মিত্রের এই একের পর এক মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে তোলপাড় শুরু করতে পারে। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Abhishek Banerjee: বেলা ১১.৪৯...

Read Next

Weather Update | রথেও...