Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE

Audio Narrative Assistant
Executive Summary
পোহালেই রথযাত্রা, সেজে উঠেছে পুরী। তার মধ্য়েই পুরীতে নেমেছে মুষলধারে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ রথের দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গেও।

ABP Ananda LIVE : রাত পোহালেই রথযাত্রা, সেজে উঠেছে পুরী। তার মধ্য়েই পুরীতে নেমেছে মুষলধারে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ রথের দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গেও। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায়। কাল অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। রবি ও সোমবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে ২১ জুলাই সভার অনুমতি দিল না আদালত

'কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে', শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি দিল না আদালত। এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস, নির্দেশ আদালতের। 'বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে', জানাল কলকাতা হাইকোর্ট। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম  ১৮ জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে, নির্দেশ আদালতের। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায়, তা নিশ্চিত করতে হবে 'কালীঘাট তৃণমূল' এবং পুলিশকে, নির্দেশ আদালতের। ২১ জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Madan Mitra : 'ইডির চেয়ে AB...

Read Next

Madan Mitra News |...