Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : তৃণমূলে পরপর শিবির বদলের মধ্য়েই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র? গতকাল স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তালতলার   ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে ২১ জুলাই সভার অনুমতি দিল না আদালত

ABP Ananda LIVE : তৃণমূলে পরপর শিবির বদলের মধ্য়েই এবার মদন মিত্রকে ঘিরেও জল্পনা। 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র? গতকাল স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তালতলার

 

ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে ২১ জুলাই সভার অনুমতি দিল না আদালত

'কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে', শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভিক্টোরিয়া হাউস, এসপ্ল্যানেড ইস্ট এবং ডোরিনা ক্রসিংয়ে সভার অনুমতি দিল না আদালত। এইসব জায়গায় সভার অনুমতি দিলে শহর অবরুদ্ধ হয়ে পড়বে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস, নির্দেশ আদালতের। 'বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত কর্মসূচি করা যাবে', জানাল কলকাতা হাইকোর্ট। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম  ১৮ জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে, নির্দেশ আদালতের। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায়, তা নিশ্চিত করতে হবে 'কালীঘাট তৃণমূল' এবং পুলিশকে, নির্দেশ আদালতের। ২১ জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়ত, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যর। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Weather Update | রথেও...

Read Next

TMC News: 'অভিষেক মমতার...