Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: ইতিমধ্যেই শিবির বদলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কালীঘাট ছেড়ে তিনি যোগ দিয়েছেন ঋতব্রত আর সেখানে এসেই তিনি তাঁর কালীঘাট ত্যাগের কারণ ও তৃণমূলের পতনের কারণ হিসাবে তিনি দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

কলকাতা: ইতিমধ্যেই শিবির বদলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কালীঘাট ছেড়ে তিনি যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। আর সেখানে এসেই তিনি তাঁর কালীঘাট ত্যাগের কারণ ও তৃণমূলের পতনের কারণ হিসাবে তিনি দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনীতি যে কত কঠিন, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একপ্রকার কটাক্ষ করলেন তিনি।

আরও পড়ুন: 'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

মদন মিত্র অভিযোগ করলেন দলের বয়স্ক নেতা-নেত্রীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কথা বলতে পারতেন না। কামারহাটির তৃণমূল বিধায়ক বললেন, "অভিষেকই একমাত্র দায়ী। ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল। দলের বয়স্ক নেতারা ভয়ে কথা বলতে পারত না। যেদিন প্রথম মিটিং হল, ৬ তারিখ; মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে বললেন, সবাই স্ট্যান্ডিং ওভেশন দিন দুই হাত তুলে। আমার পাশে দু'জন বয়স্ক, নাম বলব না। আট-দশবার জমিতেছেন; বললেন, যদি পা তুলে দিতে বলে তাহলে তো মরে যাব। ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে। আসলে, খুব সহজে সব কিছু পাওয়া যেত তো। নেপোয় মারে দই হয়ে গিয়েছে।"

দলের কী অবস্থা, সেটা এখনও বুঝতে পারছেন না দলের নেত্রী, অভিযোগ করলেন মদন মিত্র। তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। কিন্তু নেতার জন্য বা গুরুর জন্য কষ্ট পাওয়া আর তার জন্য একটার পর একটা অন্যায়কে দম বন্ধ করে চেপে যাওয়া, এটা কোনও নৈতিক কাজ নয়। তোমকে সত্যের সঙ্গে থাকতে হবে। তোমকে ন্যায়ের সঙ্গে থাকতে হবে। তেমনই আমি মনে করেছি এই তৃণমূল কংগ্রেসই পারবে। আজও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেও পারছেন না, দলের কী অবস্থা।"

আরও পড়ুন: 'অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা', কালীঘাট ত্যাগী নেতা-নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের 

কেন কালীঘাট ছেড়ে এলেন মদন মিত্র? কেন শিবির বদলালেন তিনি? স্পষ্ট জানালেন, "আমার ছাড়ার একটাই কারণ, আমরা সোজাসুজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, তুমি এখন কিছুদিনের জন্য ছেড়ে দাও। দায়িত্ব আমাদের দাও। ও বলল, না আমি ছাড়ব না। তো এই যে, ছাড়ব না। এই যে ৪৪০ কোটি, এই যে প্লেন, এই সব কিছু আমদ মুখ পুড়িয়ে দিল। যতবার ও প্লেনে চড়েছে, সেই টাকাটা যদি মাঝারি মাপের বিধায়ক বা নেতৃত্বকে ঘোরাত, অনেক ভাল রেজাল্ট হত। তাগড়া তাগড়া মিছিল করত, অনেক ভাল রেজাল্ট হত। কিন্তু কিছু না করে, সব থেকে বড় কথা হচ্ছে, অভিষেক নিশ্চিত ছিল যে ২৫০ সিট নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল। রাজনীতি এতটাও সহজ নয়।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

E20 News : ৪ সোশ্যাল...

Read Next

Mamata Banerjee : মানুষের...