We currently don't have news in this language. Please choose another language.
Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : দলের অনেক বড় বড়, বিশ্বস্ত নেতা একে একে আগেই চলে গেছেন। ভাঙনপর্ব এখনও জারি রয়েছে। একুশে জুলাইয়ের আগে 'কালীঘাট তৃণমূল' ফের একবার বড় ধাক্কা খেল। এবার 'ঋতব্রত তৃণমূলে' যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের 'রাজনৈতিক সহযোদ্ধা' মদন মিত্রও। এই আবহে এদিন সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন মমতা।
এদিন ফেসবুক লাইভে তিনি বলেন, "আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি বেইমানদের জন্য। আমাদের সিম্বলে তাঁদের আপনারা জিতিয়েছেন। আমরা দুঃখিত, ক্ষমাপ্রার্থী।"
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
Most Popular
No popular related streams matched your metrics template framework today.
দীপ মজুমদার