Maharashtra TET Cancelled: ফের প্রশ্নপত্র ফাঁস! মহারাষ্ট্রে টেট বাতিল, পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টা আগে

Audio Narrative Assistant
Executive Summary
মুম্বই: ফের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার পরীক্ষা, TET স্থগিত রবিবার সেখানে TET হওয়ার কথা ছিল।

মুম্বই: ফের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতার পরীক্ষা, TET স্থগিত করতে হল মহারাষ্ট্রে। রবিবার সেখানে TET হওয়ার কথা ছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা আগে ঠাণে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। তাতেই পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত।

গোপন সূত্রে খবর পেয়ে ঠাণের একটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে ধৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত।

প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর প্রকাশ হওয়ার পরই রবিবারের TET বাতিল করা হয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের শিক্ষা দফতর এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। জানা গিয়েছে, আর কিছু ক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এর পর কবে TET নেওয়া হবে, তা জানানো হবে সরকারি ভাবে সিদ্ধান্তগ্রহণের পর।

TET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কী ভাবে প্রশঅনপত্র বেহাত হল, কার কারা যুক্ত এর সঙ্গে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা দফতরের বিবৃতিতে কী জানানো হয়, এই মুহূর্তে সেদিকেই তাকিয়ে সকলে।

সবিস্তার আসছে

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - India. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - India

Read Previous

Secularism Missing in NCERT Book:...

Read Next

India vs Pakistan:...