We currently don't have news in this language. Please choose another language.
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে? জোড়াফুল প্রতীক যাবে কার হাতে? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর তার মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বললেন, 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার গড়ে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সেই মহিলা আরেকবার করে ওই ২ কোটি ৬০ লক্ষ ভোট, যেটা জোড়াফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়। ঋতব্রতর ভোট নয়। আর ববি-অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। মমতা ব্য়ানার্জির ভোট মমতা ব্য়ানার্জি যে প্রতীকই আঁকবে বাংলার মানুষ সেই প্রতীকেই যাবে। প্রতীক বড় খবর নয়।'
মহুয়া বলেছেন, 'তাঁদের এখন বিশাল লড়াই... তাঁদের দিল্লির থেকে নাকি আইনজীবী এসেছেন... তাঁরা ঠিক করবেন যে তাঁরা প্রতীক চান কিনা... আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৃণমূল কংগ্রেসের প্রতীক এঁকেছিলেন। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের প্রতীকে সরকার গড়ে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন, সেই মহিলা আরেকবার প্রতীক করে ওই ২ কোটি ৬০ লক্ষ ভোট, যেটা জোড়াফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়। ঋতব্রতর ভোট নয়। আর ববি-অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। মমতা ব্য়ানার্জির ভোট, মমতা ব্য়ানার্জি যে প্রতীকই আঁকবেন বাংলার মানুষ সেই প্রতীকেই যাবে। প্রতীক বড় খবর নয়।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী