Success Story: প্ল্যাটফর্মে ঘুম, মোবাইলের দোকানে কাজ, UPSC-তে সাফল্যের অনন্য নজির এই যুবকের

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: জীবনে সফল হতে গেলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি ও লড়াই করার মানসিকতা। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন তামিলনাড়ুর এক সাধারণ পরিবারের ছেলে এম শিবগুরু প্রভাকরণ। দারিদ্র্য, অনটন, পারিবারিক সংকট—সব বাধাকে পিছনে ফেলে তিনি UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ১০১তম স্থান অর্জন করে হয়ে উঠেছেন লাখো তরুণের অনুপ্রেরণা।    এক IAS অফিসারকে দেখেই জন্ম নেয় স্বপ্ন ২০০৪ সালে তামিলনাড়ুর কুম্বকোনম স্কুল অগ্নিকাণ্ডের সময় তৎকালীন জেলা শাসক ও IAS অফিসার জে রাধাকৃষ্ণনকে প্রথমবার দেখেছিলেন প্রভাকরণ।

কলকাতা: জীবনে সফল হতে গেলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি ও লড়াই করার মানসিকতা। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করে দিলেন তামিলনাড়ুর এক সাধারণ পরিবারের ছেলে এম শিবগুরু প্রভাকরণ। দারিদ্র্য, অনটন, পারিবারিক সংকট—সব বাধাকে পিছনে ফেলে তিনি UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ১০১তম স্থান অর্জন করে হয়ে উঠেছেন লাখো তরুণের অনুপ্রেরণা।   

এক IAS অফিসারকে দেখেই জন্ম নেয় স্বপ্ন

২০০৪ সালে তামিলনাড়ুর কুম্বকোনম স্কুল অগ্নিকাণ্ডের সময় তৎকালীন জেলা শাসক ও IAS অফিসার জে রাধাকৃষ্ণনকে প্রথমবার দেখেছিলেন প্রভাকরণ। সেই মুহূর্তেই তাঁর মনে জন্ম নেয় এক স্বপ্ন—একদিন তিনিও IAS অফিসার হবেন। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, সেই পথে হাঁটা ছিল ততটাই কঠিন।

সংসারে অভাব, বাবার মদ্যপান, তবুও হার মানেননি

প্রভাকরণের বাবা ছিলেন মদ্যপ। সংসারের হাল ধরতে তাঁর মা ও বোন নারকেলের পাতা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে বিক্রি করতেন। এমন পরিস্থিতিতে উচ্চশিক্ষার খরচ জোগানো ছিল প্রায় অসম্ভব। দ্বাদশ শ্রেণি পাস করার পর ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নও প্রায় ভেঙে যায় তাঁর।

আরও পড়ুন, খাবার জোটেনি, টাকা ছিল না, ছিল জেদ! রিকশাচালকের ছেলের দারিদ্র্যকে হারিয়ে UPSC-তে বাজিমাত

পড়াশোনা ছেড়ে কাজ, তবু স্বপ্ন ছাড়েননি

পরিবারের পাশে দাঁড়াতে দুই বছর করাতকলের শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি কৃষিকাজও করেন। উপার্জনের টাকায় ছোট ভাইয়ের পড়াশোনা এবং দিদির বিয়ের দায়িত্বও পালন করেন। কিন্তু নিজের স্বপ্নকে কখনও মুছে যেতে দেননি।

রেলস্টেশনে রাত কাটিয়ে পড়াশোনা

২০০৮ সালে তিনি ভেলোরের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। পরে IIT-মাদ্রাজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিতে চেন্নাই যান।

টাকা না থাকায় অনেক সময় থাকার জায়গা পেতেন না। তাই সপ্তাহান্তে প্রশিক্ষণ নেওয়ার পর সেন্ট থমাস মাউন্ট রেলস্টেশনে রাত কাটাতেন। সপ্তাহের বাকি দিনগুলোতে কলেজে পড়াশোনা করার পাশাপাশি একটি মোবাইল রিচার্জের দোকানেও কাজ করতেন।

IIT থেকে M.Tech, তারপর UPSC-র স্বপ্নপূরণ

অবশেষে তাঁর কঠোর পরিশ্রম সফল হয়। IIT-মাদ্রাজে M.Tech-এ ভর্তি হয়ে ২০১৪ সালে সেরা ফল এবং ৯.০ GPA নিয়ে কোর্স শেষ করেন তিনি। এরপর শুরু হয় UPSC-র প্রস্তুতি। একবার, দু'বার, তিনবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি। চতুর্থ প্রচেষ্টায় তিনি UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ১০১তম স্থান অর্জন করেন।

স্বপ্ন পূরণের গল্প, যা শেখায় হার না মানতে

প্রভাকরণের জীবনকাহিনি শুধুই একটি সাফল্যের গল্প নয়, এটি লড়াই, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ। প্ল্যাটফর্মে রাত কাটানো সেই ছেলেটিই আজ দেশের অন্যতম কঠিন পরীক্ষায় সাফল্য পেয়েছেন।

তাঁর গল্প প্রমাণ করে—মানুষের অদম্য ইচ্ছাশক্তিই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। স্বপ্ন যদি সত্যিই বড় হয়, তাহলে কোনও বাধাই তাকে থামিয়ে রাখতে পারে না।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Education. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Education

Read Previous

Lionel Messi: জর্ডনের...

Read Next

Mahua Moitra: 'যে মহিলা...