We currently don't have news in this language. Please choose another language.
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
কলকাতা: মেজাজ হারালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সপাটে চড় কষিয়ে দিলেন। বাড়ির সামনেই একজনকে চড় মারলেন তিনি। বিজেপি-র বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর বাড়ির সামনে সেই সময় প্রচুর লোক, ঝামেলা চলছে। সকলকে সরাতে এগিয়ে আসেন মমতা। আর সেখানেই একজনকে চড় মারেন।
আদালতের অনুমতি সাপেক্ষে বুধবার শহরে মিছিল বেরোয় 'কালীঘাট তৃণমূলে'র। সেই মিছিল ঘিরে ব্যাপক অশান্তি, বিশৃঙ্খলা শুরু হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়ির সামনেও পরিস্থিতি তেতে ওঠে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে নিজে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন মমতা। দুই হাতে সকলকে সরতে ইঙ্গিত করেন। কিন্তু তার পরও চরম বিশৃঙ্খলা চলছিল। সেই সময়ই একজনকে চড় মারেন মমতা।
সবিস্তার আসছে
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
পম্পা অধিকারী সিংহ