Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন প্রদেশ কংগ্রেসের নেতারা? কী বলছেন সাধারণ মানুষ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা: তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। একের পর এক বিধায়ক যোগ দিচ্ছেন বিদ্রোহী ব্লকে। রাজ্যসভায় একের পর সাংসদ দল থেকে ইস্তফা দিচ্ছেন।

কলকাতা: তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। একের পর এক বিধায়ক যোগ দিচ্ছেন বিদ্রোহী ব্লকে। ভাঙছে সংসদও। রাজ্যসভায় একের পর সাংসদ দল থেকে ইস্তফা দিচ্ছেন। এর মধ্যেই জোরাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কংগ্রেসে যোগদানের জল্পনা। শোনা যাচ্ছে, তাঁদের কংগ্রেসে যোগদানের প্রস্তাব দিয়েছেন স্বয়ং সোনিয়া গাঁধী।

যে দলটা ভেঙে নিজের দল গড়েছিলেন, রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে শেষ পর্যন্ত সেই কংগ্রেসেই ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? বারবার ভাঙিয়েছেন কংগ্রেসের বিধায়ক থেকে আস্ত জেলা পরিষদ। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদৌ মেনে নেবেন প্রদেশ কংগ্রেসের নেতারা? এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের 'পোল সেগমেন্ট'-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সোমবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

কোন কোন সোশ্যাম মিডিয়ায় নজর রাখবেন?                  

১০ জুন নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন। 

১. যে দলটা ভেঙে নিজের দল গড়েছিলেন, রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে শেষ পর্যন্ত সেই কংগ্রেসেই ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে?

হ্যাঁ বলেছেন  ৭৯ শতাংশ মানুষ
না বলেছেন ২০ শতাংশ মানুষ
জানি না বলেছেন ১ শতাংশ মানুষ

২. বারবার ভাঙিয়েছেন কংগ্রেসের বিধায়ক থেকে আস্ত জেলা পরিষদ। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদৌ মেনে নেবেন প্রদেশ কংগ্রেসের নেতারা?

হ্যাঁ বলেছেন ৭ শতাংশ মানুষ
না বলেছেন ৯১ শতাংশ মানুষ
জানি না বলেছেন ২ শতাংশ মানুষ

৩. ক্রমেই বাড়ছে ভাঙন। মমতা-ঘনিষ্ঠ মালা রায় থেকে অভিষেক-ঘনিষ্ঠ সায়নী ঘোষও কি বিদ্রোহের পথে? তৃণমূলের রাশ এখন পুরোপুরি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতের বাইরে?

হ্যাঁ বলেছেন ৯৫ শতাংশ মানুষ
না বলেছেন ৪ শতাংশ মানুষ
জানি না বলেছেন ১ শতাংশ মানুষ

৪. একুশের ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার সদ্য় প্রাক্তন কলকাতার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। দাপুটে প্রভাবশালী বলেই এতদিন ছিলেন আইনের ধরাছোঁয়ার বাইরে?

হ্যাঁ বলেছেন ৯২ শতাংশ মানুষ
না বলেছেন ৬ শতাংশ মানুষ
জানি না বলেছেন ২ শতাংশ মানুষ

আরও পড়ুন: আজ ফুটবল বিশ্বকাপের বোধন, উদ্বোধনের আকর্ষণ শাকিরা, প্রথম ম্যাচ কাদের? কখন-কোথায় দেখবেন?

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Manav Suthar: টেস্ট...

Read Next

Straight of Harmoz: হরমুজ...