Microsoft Layoffs: ফের চাকরি হারাবেন ৪,৮০০ জন কর্মী ! এই সংস্থার সিদ্ধান্তে তোলপাড়

Audio Narrative Assistant
Executive Summary
চাকরির বাজারে ফের দুঃসংবাদ। প্রযুক্তি সংস্থা গুলোর মধ্যে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট আবারও কর্মী ছাঁটাই-এর সিদ্ধান্ত হঠাৎ করে বেশ কিছু কর্মীকে বরখাস্ত

চাকরির বাজারে ফের দুঃসংবাদ। প্রযুক্তি সংস্থা গুলোর মধ্যে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট আবারও কর্মী ছাঁটাই-এর সিদ্ধান্ত নিল। হঠাৎ করে বেশ কিছু কর্মীকে বরখাস্ত করায় প্রযুক্তি বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। একসময় যারা এই সংস্থায় চাকরি করার স্বপ্ন দেখতেন, আজ তাঁরা চাকরি খুইয়ে বিপদের মুখে। সাম্প্রতিক খবর অনুযায়ী, মাইক্রোসফট প্রায় ৪,৮০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানের HR ছাঁটাই-এর কারণও ব্যাখ্যা করেছেন।              

রয়টার্স সূত্রের খবর, সম্প্রতি তাদের মোট কর্মীসংখ্যার প্রায় ২.১ শতাংশ, অর্থাৎ প্রায় ৪,৮০০ জনকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এ ব্যাপক বিনিয়োগ করতে এবং ব্যয় কমানোর চেষ্টার এমন সিদ্ধান্ত নিয়েছে বিল গেটসের সংস্থা।                       

ছাঁটাই নিয়ে HR কী জানিয়েছেন ?           

কোম্পানির মানবসম্পদ(HR) বিভাগের প্রধান অ্যামি কোলম্যান কর্মীদের কাছে নোটিশ পাঠিয়ে জানান, এই সিদ্ধান্তটি শুধু খরচ কমানোর জন্য নয়, বরং এটি কোম্পানির কার্যপদ্ধতিতে একটি বড় পরিবর্তন আনার জন্য নেওয়া হয়েছে। তিনি জানান, '' আজ আমরা আমাদের বিশ্বব্যাপী মোট কর্মীসংখ্যার প্রায় ২.১ শতাংশ, অর্থাৎ প্রায় ৪,৮০০টি পদ থেকে কর্মীদের ছাঁটাই করছি," "আমাদের লক্ষ্য হলো আমাদের কর্মী, বিনিয়োগ এবং সম্পদকে এমন সব অগ্রাধিকারমূলক কাজে নিয়োজিত করা, যা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি শিল্পে মাইক্রোসফটকে তার গ্রাহকদের কাছে আরও ভালোভাবে প্রকাশ করা যাবে।"

আরও পড়ুন - ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে

এর আগেও চাকরি হারিয়েছেন বহু কর্মী।                

কর্মী ছাঁটাই-এর ঘটনা এই প্রথম নয়। এর আগেও একসঙ্গে বহু কর্মীর চাকরি গেছে মাইক্রোসফটে। ২০২৫ সালেই ৯০০০ কর্মীর চাকরি গেছে কোম্পানিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথমেই অনেক কর্মীকে ঐচ্ছিক অবসরের জন্য বলা হয়েছে। যারা কোম্পানির বর্তমান চাহিদা মতো কাজ করতে পারেনি তাদেরও সরিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু মাইক্রোসফট নয়, এআই নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রযুক্তি খাতে একসঙ্গে বহু কর্মীর চাকরি যাচ্ছে। কিছুদিন আগেই ৩০,০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছে ওরাকল। সাতসকালে চাকরি যাওয়ার মেল পেয়েছেন কর্মীরা। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই নিয়ে পোস্ট করেছেন অনেকেই। কর্মী ছাঁটাই করেছে আমাজনও।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

PM Modi : "ডঃ মুখার্জি...

Read Next

District News: শীর্ষ...