We currently don't have news in this language. Please choose another language.
Nadia News: গ্রেফতার রাজ্যের আরও এক তৃণমূল নেতা, ফের বড়সড় দুর্নীতির পর্দাফাঁস ?
প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের ব্লক সভাপতি। ধৃত স্বপন ঘোষ কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি।

গতকাল দুপুরে ধুবুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, কালীনগর সমবায় সমিতিতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে স্বপন ঘোষের বিরুদ্ধে। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না মেলায় সম্প্রতি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার