We currently don't have news in this language. Please choose another language.
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
INS দুনাগিরি, INS অগ্রয় এবং INS সংশোধক - তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গার্ডেনরিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এই তিন যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই তিনটি যুদ্ধ জাহাজকে আজ নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। এরপর আজই আন্দামানের দিকে রওনা দেবে INS দুনাগিরি, INS অগ্রয়। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডেই তৈরি হয়েছে এই তিনটি যুদ্ধজাহাজ।
INS দুনাগিরি - এতে অত্য়াধুনিক হাতিয়ার, মিসাইল, ব্রহ্মস রয়েছে।
INS অগ্রয় - সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর জলে সার্ভে করতে পারে। অত্য়াধুনিক সার্ভে সিস্টেম রয়েছে।
INS সংশোধক - এতে হালকা ওজনের টর্পেডো, রকেট লঞ্চার রয়েছে। জলের তলায় তীক্ষ্ণ নজরদারিতে সক্ষম।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সোহিনী চক্রবর্তী