We currently don't have news in this language. Please choose another language.
Yoga Day 2026: আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে জনসমুদ্র, 'যোগ প্রশিক্ষক' এর ভূমিকায় দেখতে পাওয়া গেল প্রধানমন্ত্রীকে, কী বললেন মোদি ?
কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় এসে প্রশিক্ষকের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রীকে। আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যে এসে সবাইকে শুভেচ্ছা জানালেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, 'যোগ সকলকে জুড়ে দেয়। যোগ দিবস তুলে ধরেছে দেশের ঐক্যের ছবি। গোটা দেশকে এক করে দিয়েছে এই যোগ দিবস। ২১ জন জুন বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন। পুরো দেশ পুরো বিশ্বের সঙ্গে জুড়ে গিয়েছে।'
আরও পড়ুন, আজ ১৭ জেলায় হলুদ-কমলা সতর্কতা ! ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে
প্রধানমন্ত্রী মোদি বলেন, ২১ জুন দিনটি বিশ্বের সবচেয়ে বড় উৎসবের দিনে পরিণত হয়েছে। সারা পৃথিবীর পৃথক পৃথক অংশ থেকে একের পর এক অদ্ভুত ছবি উঠে আসছে।..গোটা দেশ ও সারা বিশ্ব, একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, এটাই নজরে পড়ছে। আর এটাই তো মানুষের শক্তি। যোগ সবাইকে জুড়ে রাখে। আমি আজকের এই দিন, গোটা বিশ্বকে, মানব সভ্যতাকে আন্তর্জাতিক যোগ দিবসে অনেক অনেক শুভ কামনা জানাই।' তিনি আরও বলেন, 'কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে। নাগরিক কর্তব্যে পালনে কঠোর পরিশ্রম পালন করা হয়েছে কলকাতায়।পশ্চিমবঙ্গে যোগ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী অরবিন্দ বলতেন, আমার জীবনে যোগই পরিপূর্ণ। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
রীতম তালুকদার