We currently don't have news in this language. Please choose another language.
National Yoga Day 2026: "বঙ্গে যোগ ফিরে এল", আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, ভারতের প্রধানমন্ত্রী এবং যার হাত ধরে সিটি অব জয়, এই কলকাতা তথা, যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এল। সেই মাননীয় নরেন্দ্র মোদিজিকে, ১১ কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে, হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্য়েই কার্যক্রমের আজকে আন্তর্জাতিক যোগ দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে এতদিন, এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ, যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা। আমি সেকথা বলতেও চাই না। এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি, পশ্চিমবাংলার জনতাজনার্দন, তাঁরা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতি, এবারে বঙ্গে যোগ, যোগ পূজা, পশ্চিমবঙ্গের সর্বোত্র হচ্ছে।'
আরও পড়ুন, আজ আন্তর্জাতিক যোগ দিবস, কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - States. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda