Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?

Audio Narrative Assistant
Executive Summary
কলকাতা : আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক চরমে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই সতর্কবার্তা বা হুমায়ুন কবীরের বক্তব্য নিয়ে কী ভাবছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ?

বিধানসভা থেকে বেরনোর সময় এ প্রসঙ্গে নৌশাদ বলেন, "একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে ভাষায় কথা বলেছেন যে জিরো টলারেন্স বা এই ধরনের আপত্তিকর বক্তব্যকে তিনি সমর্থন করেন না, সেটা যেন প্রত্যেকের ক্ষেত্রেই হয়। প্রত্যেকের ক্ষেত্রে যদি হয় তাহলে অবশ্যই সমর্থন না করে যেতে পারি না। কোনও জায়গায় গিয়ে বলছে, এখানে হালাল মাংস বিক্রি করতে দেব না। তাঁর ক্ষেত্রেও যদি মুখ্যমন্ত্রী একই পদক্ষেপ নেন, তাহলে নিশ্চিতভাবে এই বক্তব্যকে আমরা স্বাগত জানাব। তবে, একটা কথা..হুমায়ুন কবীর সাহেব যেটা বলছেন যে এত মুসলমানকে নিয়ে নামব...এটা তিনি মুসলমানদের যেটা জড়াচ্ছেন এর সঙ্গে, এর আমি বিরোধিতা করছি। আপত্তিকর বক্তব্য আমি কোনওদিন দিইনি। কেউ যদি আপত্তিকর বক্তব্য দেন...তিনি যোগী আদিতত্যনাথ হতে পারেন, আর যে কেউ হতে পারেন বা হুমায়ুন সাহেবও হতে পারেন, আমি সেই বক্তব্যের সঙ্গে সহমত নই।"

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Kolkata. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Kolkata

Read Previous

Vaibhav Sooryavanshi: কেন...

Read Next

OBC Bill: 'সংরক্ষণ কমিয়ে...