We currently don't have news in this language. Please choose another language.
Vaibhav Sooryavanshi: কেন বৈভবকে সুযোগ দেওয়া হল না আয়ারল্য়ান্ড সিরিজে? বিতর্কের মাঝেই কী বললেন কোচ?
ডাবলিন: লজ্জার সিরিজ হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে ২ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সে দেশে গিয়েছিল টিম ইন্ডিয়া। যার দুটো ম্য়াচেই হারতে হয়েছে ভারতকে। দেশের টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই চূড়ান্ত ব্যর্থ শ্রেয়স আইয়ার। সিরিজে খেলতে যাওয়ার আগে থেকে বৈভব সূর্যবংশীকে নিয়ে সবার মধ্যে কৌতূহল বাড়ছিল। কারণ এই সিরিজে স্কোয়াডে ছিল ১৫ বছরের বিস্ময় বালক। আইপিএলে অরেঞ্জ ক্যাপ পাওয়া বৈভবকে দুটো ম্য়াচের একটি ম্য়াচেও খেলানো হয়নি। কিন্তু কেন?
এই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল। কিন্তু আইপিএলের পরই আয়ারল্য়ান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছিল, সেখানে সূর্যকুমারকে যেমন বাদ দেওয়া হয়, তেমনই দলে চমক হিসেবে নেওয়া হয় বৈভব সূর্যবংশীকে। কিন্তু দুটো ম্য়াচেই খেলানো হয়নি বিহারের বালককে। সিরিজে হারের পর গৌতম গম্ভীরের সহকারী রায়ান টেন দুশখাতে বলছেন, 'বৈভবকে খেলানোর জন্য স্যামসনকে বসাতে হত। আমি নিশ্চিত যে বৈভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য পুরোপুরি তৈরি। কিন্তু এটাও ঠিক যে স্যামসন কিন্তু আমাদের তিন মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল।'
বৈভবকে নিয়ে কথা বলতে গিয়ে দুশখাতে আরও বলেন, 'বৈভবের আইপিএল বেশ ভালো গিয়েছে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও বার্তা দেওয়া গুরুত্বপূর্ণ। আমরা খেলোয়াড়দের দলে দীর্ঘ সময় ধরে সুযোগ দিতে চাই। আমরা সবাই বৈভবকে খেলতে দেখতে আগ্রহী, কিন্তু তাকে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে সে কতটা ভালো, তা নিয়ে কোনও প্রশ্নই নেই।'
সিরিজে দুটো ম্য়াচেই ভারতের ব্যাটিং লাইন আপ ব্যর্থ হয়েছে। প্রথম ম্য়াচে ৩৪ রানে হেরেছে ভারত। দ্বিতীয় ম্য়াচে মাত্র ১ রানের জন্য হারতে হয়েছে। তবে ক্যাপ্টেন শ্রেয়স, ওপেনিংয়ে স্যামসন কেউই রান পাননি দুটো ম্য়াচেই। সূর্যকুমারকে সরিয়ে শ্রেয়সকে ক্যাপ্টেন করা হয়েছিল আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্য়ান্সের ওপর নির্ভর করে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ যে একদম আলাদা তা হয়ত এবার আরও ভাল বুঝবেন শ্রেয়স। ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষবার যে ছেলেটা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল, তাঁকে আচমকা ক্যাপ্টেন করা হল গুরুত্বপূর্ণ দুটো সিরিজের আগে। সামনের ইংল্য়ান্ড সিরিজে শ্রেয়স ও তাঁর দল কেমন পারফর্ম করে তা দেখার।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
গৌতম রায়