Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?

Audio Narrative Assistant
Executive Summary
ABP Ananda LIVE : ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ।

ABP Ananda LIVE : ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও 'ঋতব্রত-তৃণমূল' দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি! এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? গ্রেফতারির আশঙ্কাতেই কি তিনি সেখানে গেছিলেন? অনুব্রত মণ্ডল-জ্য়োতিপ্রিয় মল্লিকের মতো জামিনে থাকা নেতা এখন 'ঋতব্রত-তৃণমূল'-এ। নির্মল ঘোষও কি সেই চেষ্টা করেছিলেন?

ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও 'ঋতব্রত-তৃণমূল' দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি! এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? 

আর জি করকাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য় সচেতক, উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা নির্মল ঘোষ। ছেলে পুলিশ হেফাজতে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ-ক্ষোভের পাহাড়। লটারিকাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে, শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত-তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ঋতব্রত-তৃণমূল আবার দাবি করে নির্মল ঘোষ নাকি বিন বুলায়ে মেহমান।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Nirmal Ghosh: ছেলের...

Read Next

Nirmal Ghosh: নির্মল ঘোষ ও...