We currently don't have news in this language. Please choose another language.
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
ABP Ananda LIVE : বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য জয় সাহার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে।রাজ্য়ে পালাবদলর পর, খড়দা থানায় অভিযোগ জানান জয় সাহা। তাঁর করা সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার হয়েছেন পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্করকে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। রয়েছে ক্ষোভও। আজ তীর্থঙ্কর ঘোষকে খড়দা থানা থেকে ব্য়ারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। তীর্থঙ্কর ঘোষের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও 'ঋতব্রত-তৃণমূল' দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি! এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ?
আর জি করকাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য় সচেতক, উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা নির্মল ঘোষ। ছেলে পুলিশ হেফাজতে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ-ক্ষোভের পাহাড়। লটারিকাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে, শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত-তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ঋতব্রত-তৃণমূল আবার দাবি করে নির্মল ঘোষ নাকি বিন বুলায়ে মেহমান।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda