North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?

Audio Narrative Assistant
Executive Summary
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ। পরিস্থিতি এমন যে জমা জলে দুর্ভোগ সইতে হচ্ছে ঘরের ভিতরেও। ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি মিরিক রোডে ধস নামে শনিবার।

North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ। নাগাড়ে বৃষ্টি, পাহাড়ে ধস। ক্রমশ বাড়ছে নদীর জলস্তর। পরিস্থিতি এমন যে জমা জলে দুর্ভোগ সইতে হচ্ছে ঘরের ভিতরেও। ভারী বৃষ্টির জেরে শিলিগুড়ি মিরিক রোডে ধস নামে শনিবার। ব্যাহত হয় যান চলাচল। যদিও প্রশাসনের তরফে কাজ শুরুর পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে, টানা বৃষ্টিতে বানারহাটে হাতিনালা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মাইকে ঘোষণা করা হয় প্রশাসনের তরফে। চিন্তার বিষয়, বৃষ্টিপাতের ফলে তিস্তা তোর্সা জলঢাকার মতো নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। তিস্তার জল ঢুকতে শুরু করেছে ময়নাগুড়ি ব্লকেরর গ্রামে। এদিকে ডুয়ার্সের নদীর জলস্তর বাড়ায় দুশ্চিন্তায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় নাব্যতা বাড়ছিল জলঢাকা, ডায়নার মতো নদীতে। পালাবদলের পর এবার সেই সব জায়গায় শুরু হল ড্রেজিংয়ের কাজ। 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

21 July Controversy: ২১ শে...

Read Next

CM Suvendu Adhikari: কিছুদিনের...