We currently don't have news in this language. Please choose another language.
CM Suvendu Adhikari: কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার
CM Suvendu Adhikari Janatar Darbar: মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার ১০ দিনের মাথায় সল্টলেকে বিজেপি দফতর (Salt Lake BJP Office) থেকে শুরু করেছেন জনতার দরবার (Janatar Darbar)। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নানা অভাব অভিযোগ জানাতে সাধারণ মানুষের (Public) ঢল নেমেছে। এবার শুভেন্দু অধিকারীর জনতার দরবারের (West Bengal Chief Minister Suvendu Adhikari Janatar Darbar) ঠিকানা আর সল্টলেকের গণ্ডিতেই আটকে থাকছে না, সল্টলেকের (Salt Lake) পাশাপাশি কিছুদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) কাঁথিতেও (Kanthi) বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার (Janatar Darbar of West Bengal Chief Minister)। আপাতত সেই কর্মসূচির জন্য কাঁথিতে সেচ দফতরের বাংলোকেই বেছে নেওয়া হয়েছে। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সংস্কারের (Renovation) কাজ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda