Pakistan Occupied Kashmir Deaths: AK-47 থেকে এলোপাথাড়ি গুলি, পাক অধিকৃত কাশ্মীরে নিহত বহু, ফের নক্ক্যারজনক ঘটনা ঘটাল পাকিস্তানি সেনা

Audio Narrative Assistant
Executive Summary
পাকিস্তানি সেনা সেখানে আবারও নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে, আরও ৩৭ জন আহত দু’দিন আগেই পুলিশ নির্বিচারে গুলি চালায় সেখানে, যাতে ৩০ জন মারা যান।

নয়াদিল্লি: ফের অশান্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। পাকিস্তানি সেনা সেখানে আবারও নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে, আরও ৩৭ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দু’দিন আগেই পুলিশ নির্বিচারে গুলি চালায় সেখানে, যাতে ৩০ জন মারা যান। আবারও একই নৃশংস ঘটনা ঘটল। (Clash in PoK)

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এদিগা গ্রাউন্ডে পাকিস্তানি সেনা নির্বিচারে গুলি চালিয়েছে। অভিযোগ, AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। গত তিন দিনে এত সংখ্যক মানুষের মৃত্য়ুতে ফুঁসছে উপত্য়কা। সরকার বিরোধী অবস্থান আরও জোরাল হতে পারে বলে মনে করা হচ্ছে। (Pakistan Occupied Kashmir Deaths)

আরও পড়ুন: বিমানবন্দরে নামতেই শোরগোল, সিআইডি-র কাছে হাজিরা দেবেন অভিষেক? ভবানীভবনে পুলিশ-কেন্দ্রীয়বাহিনী

সাধ্যের মধ্যে দামে আটা, চাল, বিদ্যুৎ এবং নাগরিক অধিকারের দাবিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে বেশ কিছু দিন ঘরেই। সাধারণ মানুষজন রাস্তায় নেমেছেন। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে পুলিশি আগ্রাসনে। 

আরও পড়ুন: ফলতার এক সময়ের ‘পুষ্পা’, জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ

জানা গিয়েছে, সরকার বিরোধী আন্দোলনে রাওয়ালকোটে ৬০ থেকে ৭০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। দু’দিন আগে যে ৩০ জন মারা গিয়েছেন, তাঁদের জন্য বিচারের দাবিতে সরব হয়েছিলেন সকলে। পাশাপাশি, উপত্যকাকে দখল করে রাখা, সেখানকার নাগরিকদের উপর আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জানান। সেই আন্দোলনকারীদের উপরই গুলি চালানো হয় বলে অভিযোগ।

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - World. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - World

Read Previous

Flex Fuel Price Drop : এই...

Read Next

Daily Astrology: গ্রহের...