Flex Fuel Price Drop : এই পেট্রোলে বড় ছাড় সরকারের, জ্বালানির দাম কমবে ! মাইলেজ বাড়বে গাড়ির ?

Audio Narrative Assistant
Executive Summary
Flex Fuel Excise Duty Removed : পেট্রোল-ডিজেলের দাম (Flex Fuel Price) বৃদ্ধির মধ্য়ে সুখবর দিল সরকার। এবার এই নির্দিষ্ট পেট্রোলের ক্ষেত্রে আবগারি শুল্ক ছাড়ের (Excise Duty) সিদ্ধান্ত যদিও এই সিদ্ধান্তের ফলে বাইকার বা গাড়ি চালকদের মনে প্রশ্নের উদ্ভব হয়েছে।

Flex Fuel Excise Duty Removed : পেট্রোল-ডিজেলের দাম (Flex Fuel Price) বৃদ্ধির মধ্য়ে সুখবর দিল সরকার। এবার এই নির্দিষ্ট পেট্রোলের ক্ষেত্রে আবগারি শুল্ক ছাড়ের (Excise Duty) সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যদিও এই সিদ্ধান্তের ফলে বাইকার বা গাড়ি চালকদের মনে প্রশ্নের উদ্ভব হয়েছে। অনেকেই জানতে চাইছেন, এতে কি গাড়ির মাইলেজ বাড়ব বা জ্বালানির দাম কমাবে তেল কোম্পানিগুলি।  
 
এই নির্দিষ্ট মিক্স পেট্রোলে ছাড়
সম্প্রতি ফেক্স ফুয়েলের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। যেখানে বলা হয়েছে, পেট্রোলের সঙ্গে ২২% (E22), ২৫% (E25), ২৭% (E27) এবং ৩০% (E30) মাত্রায় ইথানল মেশানো জ্বালানির ওপর থেকে সব রকম কেন্দ্রীয় আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন ক্রেতারা।

কী কারণে এই ছাড়ের ঘোষণা
অতীতে ফ্লেক্স ফুয়েল নিয়ে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলস্বরূপ এর আগে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল (E20) সরবরাহ শুরু করে সরকার।  ইতিমধ্যেই ভারতের বেশিরভাগ পাম্পে পাওয়া যাচ্ছে এই পেট্রোল। সম্প্রতি এই তালিকায় বড় সংযোজন E85 পেট্রোল। অনেক কোম্পানি এই বিশেষ ধরনের ইথানল মিশ্রিত জ্বালানির জন্য অনেক গাড়ি তৈরি করেছে। মারুতি ফ্লেক্স ফুয়েলের বিশেষ গাড়ি এনেছে। হিরো মোটোকর্পও ফ্লেক্স ফুয়েলের বাইক এনেছে বাজারে। 

এরফলে জ্বালানির দাম কি কমবে ?
তবে সরকারি শুল্ক ছাড়ের ঘোষণা করলেও এখনই এই বিশে, ধরনের ফ্লেক্স ফুয়েলের দাম কমার কোনও খবর নেই। অনেকের মনে হতে পারে যেহেতু ইথানল এ দেশেই তৈরি হয়, তাই পেট্রোলের দাম অনেকটাই কমে যাওয়া উচিত। কিন্তু বাস্তব পরিস্থিতি কিছুটা আলাদা।

বেশি উৎপাদন খরচ: বর্তমানে ১ লিটার ইথানল তৈরি ও তা পাঠাতে সরকারের প্রায় ৭১.৩২ টাকা খরচ হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রকের হিসাব অনুযায়ী, এই খরচ পরিশোধিত আসল পেট্রোলের উৎপাদন খরচের চেয়েও কিছুটা বেশি।

ট্যাক্স কমানোর উদ্দেশ্য: সরকার আবগারি শুল্ক কমিয়েছে যাতে তেল কোম্পানিগুলোর পক্ষে এই বেশি মাত্রার ইথানল মিশ্রিত তেল বাজারে বিক্রি করা লাভজনক বা বাণিজ্যিকভাবে সহজ হয়। এর সরাসরি সুবিধা সাধারণ গ্রাহক কতটা পাবেন, তা এখনও স্পষ্ট নয়।

গাড়ির মাইলেজ কি বাড়বে ?
ইথানলের এনার্জি ডেনসিটি (বা শক্তি উৎপাদন ক্ষমতা) সাধারণ পেট্রোলের চেয়ে কম। অর্থাৎ, ১ লিটার আসল পেট্রোল পুড়ে আপনার গাড়ি যতটুকু দূরত্ব যেতে পারে, সমপরিমাণ ইথানল মিশ্রিত পেট্রোল পুড়ে সেই দূরত্ব নাও যেতে পারে।

বেশি তেল খরচ: জ্বালানিতে ইথানলের মাত্রা (যেমন E25 বা E30) যত বাড়বে, ইঞ্জিন সচল রাখতে তত বেশি জ্বালানি পুড়বে।

হিসাবের মারপ্যাঁচ: যদি পাম্পে এই তেলের দাম সামান্য কমেও, তাও প্রতি কিলোমিটারে আপনার গাড়ির যা খরচ, তা খুব একটা কমবে না। কারণ মাইলেজ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনাই বেশি।

পেট্রোলের ধরন ইথানলের পরিমাণ বর্তমান স্থিতি গ্রাহকদের ওপর প্রভাব
E20 ২০% ইথানল বর্তমানে পাম্পে উপলব্ধ মাইলেজে সামান্য (১-৬%) প্রভাব পড়তে পারে।
E22 - E30 ২২% থেকে ৩০% কর ছাড় দেওয়া হয়েছে, শীঘ্রই আসবে মাইলেজ কিছুটা কমবে, ইঞ্জিনের উপযোগিতা যাচাই করা জরুরি।
E85 ৮৫% ইথানল সীমিত কিছু পাম্পে চালু হয়েছে ২০ টাকা সস্তা, তবে সাধারণ গাড়িতে ব্যবহার করা যাবে না।

আপনার গাড়ি কি এই তেলের জন্য তৈরি ?
ভারতের রাস্তায় চলা সিংহভাগ সাধারণ গাড়ি বা বাইক কিন্তু এই উচ্চ মাত্রার ইথানল (E22 থেকে E30) নেওয়ার জন্য তৈরি নয়।

পুরনো গাড়ি: ২০১৫ বা তার আগের মডেলের গাড়িগুলোতে বেশি ইথানল ব্যবহারে ইঞ্জিনের ক্ষতি বা পাইপলাইনে ক্ষয় হতে পারে।

নতুন গাড়ি: ২০২৩ সালের পর থেকে বাজারে আসা গাড়িগুলো মূলত E20 (২০% ইথানল) উপযোগী করে তৈরি। ৩০% ইথানল ব্যবহারের জন্য ইঞ্জিনে আরও কিছু প্রযুক্তিগত পরিবর্তনের প্রয়োজন হবে।

E85 এবং ফ্লেক্স-ফুয়েল কী ?
সরকার সম্প্রতি পরিবেশ দিবসে E85 নামক একটি বিশেষ জ্বালানিও লঞ্চ করেছে, যাতে ৮৫% পর্যন্ত ইথানল থাকে। এর দাম সাধারণ E20 পেট্রোলের চেয়ে লিটার প্রতি প্রায় ২০ টাকা কম।

মনে রাখবেন, সাধারণ পেট্রোল চালিত গাড়ি বা বাইকে ভুলেও E85 তেল ভরবেন না। এটি শুধুমাত্র ফ্লেক্স-ফুয়েল গাড়ির জন্য তৈরি, যার ইঞ্জিন পেট্রোল ও ইথানলের যেকোনো মিশ্রণে চলতে পারে।

কোন কোন গাড়ি চলতে পারে
বর্তমানে ভারতের বাজারে মাত্র কয়েকটি ফ্লেক্স-ফুয়েল মডেল রয়েছে (যেমন— Maruti WagonR Flex Fuel, Hero Splendor+ Flex Fuel)। তাই সাধারণ আমজনতার জন্য E85 এখনই কোনও কাজে আসছে না।

আরও পড়ুন : ওয়াগনআর থেকে ক্রেটা, ভারতে এখন পাবেন এই ফ্লেক্স ফুয়েল গাড়িগুলি, রইল লিস্ট

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Business. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Business

Read Previous

Vaibhav Sooryavanshi:...

Read Next

Pakistan Occupied Kashmir Deaths: AK-47...