Pandua Mountaineer: সরকারের দেওয়া নিম্নমানের সামগ্রী, পাহাড় চড়তে গিয়ে বাদ গিয়েছে ২০টা আঙুল, জেরক্সের দোকান চালিয়ে দিন কাটাচ্ছেন পর্বতারোহী

Audio Narrative Assistant
Executive Summary
সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া, হুগলি: হিমালয় জয় করার স্বপ্ন ছিল দু চোখে। কিন্তু সেই স্বপ্নের অভিযানই যেন হয়ে উঠল জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন। পাহাড় চড়তে গিয়ে ফ্রস্ট বাইটে হারাতে হল হাত

সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া, হুগলি: হিমালয় জয় করার স্বপ্ন ছিল দু চোখে। কিন্তু সেই স্বপ্নের অভিযানই যেন হয়ে উঠল জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন। পাহাড় চড়তে গিয়ে ফ্রস্ট বাইটে হারাতে হল হাত ও পায়ের ২০ টা আঙুলই। বর্তমানে পাণ্ডুয়ায় ছোট্ট জেরক্সের দোকান চালিয়ে কোনও মতে দিন কাটাচ্ছেন পর্বতারোহী সুমিত দাস।

আরও পড়ুন: কুপিয়ে খুন হাওড়ায়, ছুরি হাতে পালানোর পথে স্টেশনে পাকড়াও, গণপিটুনি দিল যাত্রীরা

সুমিতের অভিযোগ, ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফেডারেশনের মাধ্যমে তাঁকে শ্রীকৈলাস পর্বত অভিযানে পাঠানো হয়েছিল। অভিযানের জন্য যে সরঞ্জাম দেওয়া হয়েছিল, তা অত্যন্ত নিম্নমানের ছিল। সেই কারণেই ভয়াবহ ঠান্ডার মধ্যে পড়ে তাঁর এই পরিণতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সুমিত জানান, ২০১৭ সালে সুদর্শন অভিযান সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন। নির্বাচিত হওয়ার পর প্রথমে সুদর্শন পর্বতে যাওয়ার কথা জানানো হলেও পরে তাঁকে শ্রীকৈলাস অভিযানে পাঠানো হয়। ২০১৮ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের প্রায় ২২ হাজার ফুট উচ্চতার শ্রীকৈলাস শৃঙ্গ অভিযানে রওনা দেন তিনি।

আরও পড়ুন: অধিবেশনের আগে বিধানসভার স্পিকারের ডাকে সর্বদলীয় বৈঠক, ডাক পেলেন না কুণাল শোভনদেব

অভিযানের সময় তাঁবুর মধ্যে জল ঢুকে যাচ্ছিল বলে অভিযোগ সুমিতের। তাঁর দাবি, দেওয়া জ্যাকেট, জুতো, গ্লাভস, স্লিপিং ব্যাগ-সহ প্রয়োজনীয় সরঞ্জাম বরফাচ্ছন্ন পরিবেশে ব্যবহারের উপযোগী ছিল না। প্রবল ঠান্ডার কারণে তাঁর ফ্রস্টবাইট হয় এবং পরে চিকিৎসকদের হাত ও পায়ের সমস্ত আঙুল বাদ দিতে হয়।

সুমিতের কথায়, “অভিযানের জন্য যে কিট দেওয়া হয়েছিল তা ভালো মানের হলে হয়তো আজ আমার হাত-পায়ের আঙুলগুলো থাকত। দুর্ঘটনার পরও কোনও মেডিকেল সুবিধা পাইনি। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সমাধান হয়নি।”

এর আগে পর্বতারোহী পিয়ালী বসাকও তৎকালীন ক্রীড়া দপ্তর নিয়ে অভিযোগ তুলেছিলেন বলে দাবি করেছেন সুমিত। তিনি বিষয়টি নিয়ে পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদারের কাছেও অভিযোগ জানিয়েছেন।

বিধায়ক তুষার মজুমদারের অভিযোগ, পর্বতারোহীদের জন্য সরবরাহ করা সরঞ্জাম নিয়ে দুর্নীতি হয়েছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Districts

Read Previous

Jahangir Khan: কেন্দ্রীয়...

Read Next

Provident Fund Transfer: চাকরি...