We currently don't have news in this language. Please choose another language.
Provident Fund Transfer: চাকরি বদলেছেন, নিজের প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা কীভাবে ট্রান্সফার করবেন?
কলকাতা: চাকরি করেন যাঁরা তাঁদের জন্য অবসরের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চয় ব্যবস্থা হল প্রভিডেন্ট ফান্ড। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees' Provident Fund Organisation) বা EPFO পরিচালিত এই স্কিমে যে কোনও কর্মচারী ও সেই কর্মচারী যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থা, দুজনেই নিয়মিত সম পরিমাণ টাকা জমা করেন। আগামীর জন্য যা বেশ শক্তিশালী একটা তহবিল তৈরি করে ফেলে।
আরও পড়ুন: মাসে মাত্র ১০ হাজার টাকার বিনিয়োগ, তাতেই ১০ কোটি টাকার তহবিল! কীভাবে হবে, জেনে নিন অঙ্কটা
বর্তমানে বেসরকারি ক্ষেত্রে চাকরি বদল না করলেই বরং অনেক ক্ষেত্রে সমস্যায় পড়েন কর্মচারীরা। একই সংস্থায় অনেকদিন চাকরি করলে পরবর্তীতে অনেক প্রশ্নের মুখে পড়তে হয় ওই কর্মচারীকে। আর সেই কারণেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চাকরি বদল করা আজকের দিনে অন্তত প্রয়োজনীয় একয় বিষয়। আর সেই কারণেই নতুন সংস্থায় PF অ্যাকাউন্ট ট্রান্সফার করা দীর্ঘমেয়াদি সঞ্চয় বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। চাকরি বদলানোর সময় অনেকেই এটা নিয়ে সমস্যায় পড়েন যে তাঁর প্রভিডেন্ট ফান্ডের ব্যালন্সের কী হবে? আসলে EPFO ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN ব্যবহার করে অনলাইনে PF ট্রান্সফারের সুবিধা দেয়, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করেছে।
কেন PF ট্রান্সফার গুরুত্বপূর্ণ?
চাকরি পরিবর্তনের সময় সাধারণত দু'টি অপশন থাকে। একটা হল প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা তুলে নেওয়া আর অন্যটা হল নতুন সংস্থায় ট্রান্সফার করে নেওয়া। অবসরের সঞ্চয় হিসাবে ট্রান্সফার করাই বুদ্ধিমানের কাজ, কারণ এতে জমা অর্থ একসঙ্গে থেকে বৃদ্ধি পেতে থাকে।
এছাড়াও পাঁচ বছরের কম সময়ে PF তুলে নিলে কর আরোপের সম্ভাবনা থাকে, তাই অনেক কর্মীর জন্য ট্রান্সফারই বেশি লাভজনক।
আরও পড়ুন: কুপিয়ে খুন হাওড়ায়, ছুরি হাতে পালানোর পথে স্টেশনে পাকড়াও, গণপিটুনি দিল যাত্রীরা
PF ট্রান্সফারের আগে কী কী যাচাই করতে হবে
প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করার আগে দেখে নিতে হবে UAN অ্যাক্টিভ রয়েছে কি না, মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC এবং Aadhaar সঠিকভাবে আপডেট ও ভেরিফাই করা থাকতে হবে। আগের ও বর্তমান PF অ্যাকাউন্টের তথ্য EPFO ডাটাবেসে সঠিকভাবে থাকা প্রয়োজন।
অনলাইনে PF ট্রান্সফার করার ধাপ
UAN দিয়ে EPFO পোর্টালে লগইন করে “One Member – One EPF Account (Transfer Request)” অপশন নির্বাচন করতে হয়। এরপর পুরনো ও বর্তমান সংস্থার তথ্য যাচাই করে OTP দিয়ে আবেদন জমা দিতে হয়। সাবমিশনের পর একটি ট্র্যাকিং আইডি তৈরি হয় এবং ফর্ম ১৩ ডাউনলোড করে নির্দিষ্ট নিয়োগকর্তার কাছে জমা দিতে হয়।
ট্রান্সফার স্ট্যাটাস ট্র্যাক করা
আবেদন জমার পর নিয়োগকর্তা তা যাচাই করে EPFO-তে পাঠায়। স্ট্যাটাস “Pending with Employer” থেকে “Accepted by Employer” এবং পরে “Pending at Field Office” হয়ে ট্রান্সফার সম্পন্ন হয়। SMS ও EPFO পোর্টাল থেকে নিয়মিত আপডেট জানা যায়।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
সুপ্রিয় ঘোষ