We currently don't have news in this language. Please choose another language.
PM Modi: হাজার হাজার মানুষের সঙ্গে রেড রোডে যোগাভ্যাসে প্রধানমন্ত্রী | Yoga Day | ABP Ananda
ABP Ananda LIVE | Yoga Day 2026 LIVE | আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় মহাযোগ। সাজো সাজো রব রেড রোডে। স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছে কলকাতাবাসী। বার্তা প্রধানমন্ত্রীর। যোগাসনে সামিল বহু মানুষ।
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
INS দুনাগিরি, INS অগ্রয় এবং INS সংশোধক - তিনটি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গার্ডেনরিচে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এই তিন যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই তিনটি যুদ্ধ জাহাজকে আজ নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। এরপর আজই আন্দামানের দিকে রওনা দেবে INS দুনাগিরি, INS অগ্রয়। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডেই তৈরি হয়েছে এই তিনটি যুদ্ধজাহাজ। ৩ যুদ্ধ জাহাজের যাত্রা শুরু প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী বলেছেন, 'আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গে আসতে পেরে আমি গর্বিত। ভারতের পুনর্জাগরণে গতি দিয়েছে পশ্চিমবঙ্গ। নৌসেনায় সামিল INS দুনাগিরি, INS সংশোধক, INS অগ্রয়। নৌসেনা সক্ষম না হলে কোনও রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ভারত এখন আত্মনির্ভর, সুরক্ষিত। বাংলা থেকে আত্মনির্ভর, সুরক্ষিত ভারতের কার্যক্রম হচ্ছে। মিসাইল বহনে সক্ষম INS দুনাগিরি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ। ভারত নির্মাতা হতে চায়। দেশ যেদিন নির্মাতা হবে, সেদিন নির্ণায়ক হবে। ৩ যুদ্ধ জাহাজের ডিজাইন ভারতের তৈরি। আজ বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস, আর আজই আধুনিক হাইড্রোগ্রাফিক জাহাজের সূচনা হল।'
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda