We currently don't have news in this language. Please choose another language.
Weather Updates: আগামী পাঁচদিন বইবে দমকা হাওয়া, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
কলকাতা: সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো বৃষ্টি। কলকাতায় শুরু তুমুল ঝড়বৃষ্টি। কালো মেঘে ঢেকেছে গোটা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায়। ইতিমধ্য়েইই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য বলছেন, 'শুধু কলকতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর এসেছে। এটা মোটামুটি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও বজ্রবিদ্যুৎয়ের সম্ভাবনা রয়েছে। তার জন্য আমরা কমলা সতর্কতা জারি করেছি। কারণ প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সঙ্গে দমকা হাওয়া খুব একটা বেশি থাকার সম্ভাবনা থাকে না, কিন্তু তাও আজকে দমকা হাওয়া ৪০-৫০ কিমি গতিবেগে তা বইতে পারে। আগামীকাল থেকে আগামী পাঁচদিন দমকা হাওয়া ৩০-৪০ কিমি গতিবেগে বইবে। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।'
সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে তুমুল বেগে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ভাল পরিমাণে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের বেলার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার বিভিন্ন রাস্তায় তুমুল বৃষ্টির কারণে গাছ ভেঙে পড়েছে। এছাড়া সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের একটা দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। রাস্তায় পড়ে থাকা কাজ দ্রুত সরানোর কাজে নেমেছেন পুরসভার কর্মীরা। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে জমেছে জল। জমা জলের মধ্যেই ট্রলি ঠেলে যাতায়াত করছে রোগীর পরিবার। রোগীকে নিয়ে সেভাবেই চলতে হচ্ছে পরিবারের সদস্যদের। শহরের বিভিন্ন প্রান্তের রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিনে গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও, রাস্তায় জল জমে যাওয়ায় অনেক জায়গাতেই যানজট দেখা দিয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও আজ প্রচুর বৃষ্টি হয়েছে। সেখানেও অনেক জায়গাতেই রাস্তাঘাট জলমগ্ন। এদিকে, প্রবল বৃষ্টির জন্য গোটা উত্তরবঙ্গেই হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওদা দফতর। টানা বৃষ্টিতে বেহাল দশা পাহাড়ের অধিকাংশ রাস্তাঘাটেরও।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
ABP Ananda