We currently don't have news in this language. Please choose another language.
Poll : ব্রাত্য় 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহীরা কি এক কদম এগিয়ে ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ
কলকাতা : নতুন সরকারের প্রথম সর্বদল বৈঠক থেকে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক, ডাক পেল ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহী-তৃণমূল। প্রথম ল্যাপে ব্রাত্য় 'কালীঘাট তৃণমূল'। বিদ্রোহীরা কি এতে এক কদম এগিয়ে রইল ? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে 'হ্যাঁ' বলেছেন ৯০ শতাংশ মানুষ। 'না' বলেছেন ৭ শতাংশ এবং 'জানি না/বলতে পারব না' ক্যাটিগরিতে রয়েছেন ৩ শতাংশ মানুষ।
কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?
পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানের পোল সেগমেন্টে।
পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?
সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।
Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Districts. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.
দীপ মজুমদার