Virat Kohli: ক্রিকেট থেকে অনেক দূরে, লন্ডনে ছেলে অকায়কে কাঁধে নিয়ে খুনসুটি, বিরাটের পারিবারিক মুহূর্ত ভাইরাল

Audio Narrative Assistant
Executive Summary
লন্ডন: আফগানিস্তানের (IND vs AFG ODI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি দলে নেই। চোটের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল। আইপিএলের ফাইনালে খেলার সময় কোহলি (Virat Kohli) চোট পেয়েছিলেন।

লন্ডন: আফগানিস্তানের (IND vs AFG ODI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি দলে নেই। চোটের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছিল। আইপিএলের ফাইনালে খেলার সময় কোহলি (Virat Kohli) চোট পেয়েছিলেন। তার জন্যই বিরাটকে ছাড়াই দল সাজাতে হয়েছে। টিম ইন্ডিয়া যখন সিরিজের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে তার আগে লন্ডনে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। ছেলে অকায়কে নিয়ে খুনসুটি করার মুহূর্ত সোশ্য়াল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে।

ক্রিকেট না থাকলে বিরাট বর্তমানে দেশের বাইরেই থাকেন। লন্ডনে স্ত্রী অনুষ্কা ও ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটান প্রাক্তন ভারত অধিনায়ক। সন্তানরা যাতে স্বাভাবিক পরিবেশে কোলাহলের বাইরে জীবন যাপন করতে পারে, তার জন্য়ই দেশের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট ও অনুষ্কা। সম্প্রতি কোহলিকে লন্ডনে তার ছেলে অকায়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যায়, তারকা ক্রিকেটার সবুজ ঘাসে ভরা পথে হাঁটার সময় ছেলে অকায়কে তাঁর কাঁধে তুলে নিয়েছেন। বাবার কাঁধে বেশ মজাই পাচ্ছিল অকায়। কালো হুডি ও খাকি প্যান্ট পরেছিলেন বিরাট। 

 

Disclaimer: This content is aggregated dynamically from public feeds distributed by ABP Ananda - Sports. It has not been created, edited, or verified by our team. View our full terms on the policy page.

Published Via: ABP Ananda - Sports

Read Previous

Poll : ব্রাত্য়...

Read Next

Poll : এবার কি...